1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা বেমালুম গিলে খেয়ে ফেলেছে

  • প্রকাশিত : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ২৩৫ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ যে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে সেই চেতনাকে তারা বেমালুম গিলে খেয়ে ফেলেছে। নষ্ট করে ফেলেছে। ধ্বংস করে ফেলেছে।

শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিলো একটা মুক্ত সমাজ, একটা গণতান্ত্রিক সমাজ। সেই লক্ষ্যেই আমরা সংগ্রাম করছি। সেই সংগ্রামে ইতিমধ্যে আমাদের ১৫ জন নেতাকর্মী শাহাদাৎ বরণ করেছেন।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের বড় ব্যর্থতা তারা এদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে৷ দূর্নীতিতে খেয়ে ফেলেছে। বিচারবিভাগকে তারা স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছে না৷ এবং সব জায়গায় দলীয়করণ করে ফেলেছে। এ অবস্থায় বিএনপিসহ অনান্য রাজনৈতিক দলগুলো ১০ দফা কর্মসূচি পালন করছে৷ পুরো জাতি আজকে এই ১০ দফা পালনে নেমে পরেছে।

আওয়ামী লীগের নির্যাতনের মাত্রা যত বাড়ছে মানুষ তত দৃঢ় হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, এই ১০ দফার মাধ্যমে সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। প্রতিদিন অত্যাচার নির্যাতন মাত্রা বাড়ছে। যত বাড়ছে নির্যাতনের মাত্রা তত মানুষ আরও দৃঢ় হচ্ছেন৷ শক্ত হচ্ছেন। দৃঢ়তার সঙ্গে এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলনে রাজপথে নামছে।

যৌথ সভায় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্স, আবদুস সালাম আজাদ, যুব দলের আবদুল মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের এসএম জিলানী, কৃষক দলের হাসান জাফির তুহিন, শহিদুল ইসলাম বাবুল, ছাত্র দলের কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ