1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা

যে তারিখে এইচএসসির ফল প্রকাশ করতে চায় শিক্ষাবোর্ড

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ২৬১ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // ২০২২ সালের এইচএসসি-সমমান পরীক্ষার ফলাফল আগামী ১০-১১ ফেব্রুয়ারি প্রকাশ করার পরিকল্পনা করছে আন্তঃ সমন্বয়ক শিক্ষাবোর্ড।

তবে সব কিছুই নির্ভর করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতির ওপর। গতকাল বুধবার আন্তঃশিক্ষা সমন্বয়ক সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। একারণে ১১ ফেব্রুয়ারির মধ্যে ফল প্রকাশ করতে হবে। শিক্ষা মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বিষয়ে আবেদন করবে। সম্মতি মিললেই ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হবে। গতবছরের ৬ নভেম্বর থেকে শুরু হয় এইচএসসি ও সমমান পরীক্ষা।

গতবছরের তুলনায় এবছর প্রায় ২ লাখ পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় কম অংশ নিয়েছে। ২০২১ সালে এইচএসসিতে ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ পরীক্ষার্থী অংশ নিয়েছিল। এবার ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন পরীক্ষায় বসে। দুটি শিক্ষাপ্রতিষ্ঠান কমলেও পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বেড়ে ২৮টি হয়।

এর কারণ হিসেবে শিক্ষামন্ত্রী জানান, করোনা পরিস্থিতির কারণে ক্লাসের পাঠদান বন্ধ থাকায় পেছনের কয়েকটি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেয়া হয়েছে। সে কারণে পাসের হার বেড়ে যায় বলে অনিয়মিত শিক্ষার্থীর সংখ্যা কমেছে।

১১টি শিক্ষা বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, ৯ হাজার ১৮১টি প্রতিষ্ঠানে ২ হাজার ৬৪৯টি কেন্দ্রে মোট ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। এদের মধ্যে ৬ লাখ ২২ হাজার ৭৯৬ জন ছাত্র এবং ৫ লাখ ৮০ হাজার ৬১১ জন ছাত্রী।

প্রতি বছর ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা শুরু হলেও গত বছর করোনা মহামারির কারণে পিছিয়ে যায়। এ বছর করোনার ও বন্যা পরিস্থিতির চরম অবনতির কারণে এসএসসি ও এইচএসসি পরীক্ষা পেছানো হয়। তবে এ বছর ২০২৩ সালের এসএসসি পরীক্ষা হবে পবিত্র ঈদুল ফিতরের পর এপ্রিলের শেষ সপ্তাহে, আর এইচএসসি হবে জুনের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ