1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

ছোট ভাইয়ের জানাজার সালাম ফেরানোর পরই মিলল বড় ভাইয়ের মরদেহ

  • প্রকাশিত : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ২৪৪ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // বলেশ্বর নদে নৌকাডুবির ঘটনার ছয় দিন পর মেলে ছোট ভাই বাইজিদের মরদেহ। তার জানাজার সালাম ফেরানোর পরই খবর আসে বড় ভাই ইউসুফেরও মরদেহ পাওয়া গেছে। একসঙ্গে নিখোঁজ হয়ে নৌকা ডুবে তাদের মৃত্যু হয়। এর ছয় দিন পর ছোট ভাইয়ের লাশ পাওয়ার কয়েক ঘণ্টার ব্যবধানে মেলে বড় ভাইয়ের মরদেহ। পর পর দুই ভাইয়ের মরদেহ পাওয়ার ঘটনায় এলাকায় শোকের ছাযা নেমে আসে। বুধবার (১১ জানুয়ারি) সকাল ৮টায় পদ্মা গ্রামের আমিন বেপারীর ছেলে বাইজিদের (১৭) জানাজা হয়। তাদের বাড়ির সামনেই মাঠে জানাজা পড়ানো হয়। ঠিক সালাম ফেরানোর পর পরেই খবর আসে ইউসুফ বেপারীর (২৩) মরদেহ বাড়ির পাশেই বলেশ্বর নদের চরে পাওয়া গেছে। মুসুল্লিরা তাৎনিক বাইজিদের মরদেহ দাফন না দিয়েই চরে গিয়ে ইউসুফের মরদেহ দেখতে পান। এর আগে মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেল ৫টার দিকে পাথরঘাটা থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সুন্দরবন সংলগ্ন পিদিয়া এলাকায় ভাসমান অবস্থায় বাইজিদ বেপারীর (১৭) মরদেহ উদ্ধার করেন পরিবারের সদস্যরা। পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (০৩ জানুয়ারি) বাড়ি থেকে রাতের খাবার খেয়ে চার দিনের বাজার সদাই নিয়ে ইউসুফ ও বাইজিদ সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদে মাছ ধরার জন্য ছোট একটি নৌকা নিয়ে রওনা দেন। পরদিন বুধবার (০৪ জানুয়ারি) রাত দেড়টার দিকে বাইজিদ তার মায়ের কাছে ফোন দিয়ে জানান তাদের নৌকা ডুবে গেছে। তারা দুইজন একটি ককশিটের ওপর ভেসে থেকে সাহায্য চাচ্ছিলেন। তারপর থেকেই তাদের ফোন বন্ধ পাওয়া যায়। তখন থেকে প্রতিদিনই পরিবারের সদস্যরা নদীতে অনুসন্ধান চালাতে থাকেন। ফুফাতো ভাই বেলাল মাঝি বলেন, নিখোঁজের দিন থেকেই প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত নদীতে অনুসন্ধান করেছি। মঙ্গলবার বিকেল ৫টার দিকে ছোট ভাই বাইজিদের মরদেহ সুন্দরবন সংলগ্ন পিদিয়া এলাকা থেকে উদ্ধার করা হয়। পরেবুধবার সকাল সোয়া ৮টার দিকে বলেশ্বর নদের চরে ইউসুফের মরদেহ পাওয়া যায়। তিনি আরও বলেন, বাইজিদের শরীর পচে যাওয়ার কারণে দাফন শেষ করা হয়েছে। পরে বেলা সাড়ে ১১টার দিকে ইউসুফের জানাজা শেষে দাফন করা হয়।পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, দুই চাচাতো ভাইয়ের মরদেহ পাওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ