1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

সুগন্ধা-বিষখালী নদীর চরের মাটিকাটা চক্র আটক, জরিমানা

  • প্রকাশিত : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ২৭৭ 0 সংবাদ টি পড়েছেন

ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠি সুগন্ধা ও বিশখালী নদীর চরকেটে ইটভাটায় মাটি বিক্রয়ের সংবাদ প্রকাশের পর টনক নড়েছে প্রশাসনের। এবার ভ্রাম্যমান আদালতের অভিযানের প্রথম দিনেই ভবানীপুর ও দেউড়ী নামক স্থানে নদীর চর থেকে অবৈধভাবে মাটি কাটার সময় ২২ জন শ্রমিক ও চারটি টলার আটক করা হয়।

এসময় সুগন্ধা নদী থেকে মাছ ধরার এক হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন,ঝালকাঠি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন চাকমা।

সোমবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। পরে আটককৃত ট্রলার মালিক মাহবুব পাটোয়ারিকে ২ লক্ষ টাকা, মোঃ ইসমাইল হোসেনকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ও মো: ইউসুফ আকনকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে মোট ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়।

উদ্ধার হওয়া অবৈধ কারেন্ট জাল ডিসি পার্কের সামনে পুড়িয়ে ফেলা হয়। আটককৃতরা জরিমানার টাকা পরিশোধ করে এবং শ্রমিকরা ভবিষ্যতে নদীর চরের মাটি আর কখনও কাটবে না বলে অঙ্গীকার করলে তাদের কে মুক্তি দেওয়া হয়েছে।

এ ব্যাপারে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়,অবৈধভাবে বালু উত্তোলন ও নদীর চর কেটে নেওয়ার বিষয়টি আমাদের নজরে রয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ