1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

বরিশালে অজ্ঞাত পরিবহনের চাপায় পথিক নিহত

  • প্রকাশিত : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
  • ২৭২ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // বরিশালের উজিরপুরে পরিবহনের চাপায় দুলাল খান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ষাটোর্ধ্ব দুলাল শুক্রবার সকালে উপজেলার ইছলাদি নামক এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়ক পারাপার হওয়ার প্রাক্কালে তাকে একটি যাত্রীবাহী বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হলে চালক পরিবহনটি নিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ পথিকের লাশ উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে প্রেরণ করে। তবে কোন পরিবহন তাকে চাপা দিয়ে সেই বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি সংশ্লিষ্ট উজিপুর থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়- উপজেলার মাদারসী গ্রামের বাসিন্দা দুলাল সকাল ৯টার দিকে ইছলাদি এলাকায় পায়ে হেটে মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় বেপরোয়া গতির একটি বাস এসে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

কোন পরিবহনের বাস পথিককে চাপা দিয়ে স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা এই তথ্য নিশ্চিত করতে পারেনি। তবে গৌরনদী হাইওয়ে পুলিশ বলছে- যদ্দুর তথ্য পেয়েছি, তাতে সাকুরা পরিবহনের নাম এসেছে। কিন্তু তারপরেও বিষয়টি নিশ্চিত হতে পুলিশ তদন্ত করছে। গৌরনদী হাইওয়ে থানার ইনচার্জ তমাল সরকার এই তথ্য নিশ্চিত করেন।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম গিয়ে পথচারীর লাশ উদ্ধার করে এবং তা ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। তাকে চাপা দেওয়া বাসটি সম্পর্কে তথ্য-উপাত্ত্ব সংগ্রহ করা হচ্ছে। এই বিয়োগান্তের ঘটনায় আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়া চলছে, জানান ওসি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ