1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

প্রধানমন্ত্রী হত্যাচেষ্টাকারী বরিশালের আবুলের কারাগারে মৃত্যু

  • প্রকাশিত : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
  • ২৪১ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে। যিনি কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত্যা চেষ্টার মামলায় গ্রেপ্তার হওয়া আসামি।

শুক্রবার সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এ তিনি মারা গেছেন।

কারাগারের জ্যেষ্ঠ সুপার মো. আমিরুল ইসলাম সাংবাদিকদের জানান, ৫৫ বছরের মো. আবুল হোসেন খোকন বরিশাল কোতয়ালি থানাধীন চরমোনাই ইউনিয়নের রাজধর গ্রামের আব্দুল খালেকের ছেলে। হরকাতুল জিহাদ হুজির এই সদস্যের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টায় মুকসুদপুরসহ বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।

তিনি ২০০৬ সাল থেকে এ কারাগারে ছিলেন। তার হাজতি নম্বর- ২১৮৩/১৬।

কারা কর্মকর্তা আমিরুল আরও জানান, শুক্রবার সকাল ৭টার দিকে হঠাৎ অচেতন হয়ে পড়েন আবুল হোসেন। প্রথমে তাকে কারা হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সেখানে চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা শেষে সকাল ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, তাকে মৃত অবস্থায় এই হাসপাতালে আনা হয়েছিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ