1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

আফগান সীমান্তের কাছে ১১ জঙ্গিকে হত্যা: পাকিস্তান

  • প্রকাশিত : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
  • ২৯৮ 0 সংবাদ টি পড়েছেন
অনলাইন ডেস্ক // আফগানিস্তানের সীমান্তের কাছে প্রত্যন্ত অঞ্চলে একটি সামরিক সন্ত্রাসবিরোধী অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত অন্তত ১১ জন জঙ্গি নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের পক্ষ থেকে এ দাবি করা হয়েছে।

দেশটির এক সামরিক বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় গোয়েন্দা তথ্য ভিত্তিক অভিযান সফলভাবে একটি বড় রকমের সন্ত্রাসী কর্মকাণ্ডকে ব্যর্থ করেছে।

পাকিস্তানের নিরাপত্তা সূত্র জানিয়েছে, নিহত ব্যক্তিরা, আত্মঘাতী বোমা হামলাকারী এবং একজন প্রধান কমান্ডারসহ সবাই তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) বা পাকিস্তানি তালেবানের সদস্য।

ভয়েস অফ আমেরিকার প্রতিবেদনে বলা হয়েছে, টিটিপি গত বছরে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর শতাধিক মানুষকে হত্যা করেছে। শুধুমাত্র ডিসেম্বরেই পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর ৪০ জনেরও বেশি সদস্য নিহত হয়েছেন।

পাকিস্তান বলেছে, পলাতক টিটিপি নেতা এবং কমান্ডাররা সীমান্তের আফগান দিক থেকে সন্ত্রাসী হামলার নির্দেশ দিচ্ছে। একইসঙ্গে দেশটি অভিযোগ করেছে, তালেবান শাসকরা তাদের সন্ত্রাসবাদ প্রতিরোধের প্রতিশ্রুতি অনুসারে তাদের থামাচ্ছে না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ