1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

‘প্রেমিক পান্ত’ কে দেখতে হাসপাতালে উর্বশী

  • প্রকাশিত : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
  • ২৫২ 0 সংবাদ টি পড়েছেন
বিনোদন ডেস্ক // ‘কুলি’র শুটিং চলাকালীন অমিতাভ বচ্চন যখন অসুস্থ ছিলেন, শোনা যায় তখন নাকি হাসপাতালের আশেপাশে ঘোরাফেরা করতেন রেখা। সম্মানহানির ভয়ে কাছে যেতে পারতেন না। সেই একই কাণ্ড ঘটালেন উর্বশী রাউতেলা।

উর্বশীর যে ঋষভের প্রতি দুর্বলতা আছে, সেটা এখন ‘ওপেন সিক্রেট’। পান্তের প্রতি ভালোবাসার কথা বারবারই প্রকাশ করেছেন উর্বশী। যদিও পুরো বিষয়টা এড়িয়ে যাওয়াই পছন্দ করেন ঋষভ পান্ত। কিন্তু তারকার দুর্ঘটনার পর ফের চর্চায় তাদের ‘কমপ্লিকেটেড’ সম্পর্ক। ঋষভের দুর্ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় একাধিকবার নাম না করে তাকে উদ্দেশ্য করে পোস্ট করেছেন বলিউড সুন্দরী উর্বশী রাউতেলা

গতকাল বৃহস্পতিবার উর্বশী নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সেই হাসপাতালের বিল্ডিংয়ের একটি সাদাকালো ছবি পোস্ট করেন, যেখানে ভর্তি রয়েছেন পান্ত। ছবির ক্যাপশনে কিছু না লিখলেও লোকেশন হিসেবে মুম্বাই শহরকে ট্যাগ করেন এই নায়িকা। তাতেই নেটদুনিয়ায় জল্পনা উর্বশী হয়তো পান্ত যে হাসপাতালে ভর্তি আছেন, সেই হাসপাতালের আশেপাশে ঘোরাফেরা করছেন কিন্তু লোকলজ্জার ভয়ে কাছে যেতে পারছেন না।

যদিও হাসপাতালের আশেপাশে উর্বশীকে দেখা যাওয়ার কোনো খবর নেই বা কোনো ছবিও প্রকাশ্যে আসেনি। তবে ছবিটি পোস্ট করে বলি অভিনেত্রী আবারও বুঝিয়ে দিলেন, পান্তের চিন্তায় তিনি আজও ব্যাকুল। আর পাঁচজন অনুরাগীর মতো তিনিও ক্রিকেটারের সুস্থতা কামনা করছেন। হয়তো একটু বেশি করেই।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের সূত্রের খবরে জানা যায়, রবীন্দ্র জাদেজার মতোই লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে ঋষভ পান্তের। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, ওষুধ দিলেই সেরে উঠবেন পান্ত। কিন্তু যন্ত্রণা ক্রমশই বাড়তে থাকার কারণে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিতে বাধ্য হন চিকিৎসকেরা। এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে দেরাদুন থেকে মুম্বাই নিয়ে যাওয়া হয়। জানা যায়, কোকিলাবেন আম্বানি হাসপাতালেই অস্ত্রোপচার হতে পারে ভারতীয় ক্রিকেটারের। তবে প্রয়োজনে পান্তকে বিদেশে পাঠিয়ে চিকিৎসা করার রাস্তাও খোলা রেখেছে বোর্ড।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর দিল্লি থেকে উত্তরাখণ্ডে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে ঋষভ পান্তের গাড়ি। স্থানীয় সূত্রের খবর, উত্তরাখণ্ডের রুরকির কাছে রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে ক্রিকেটারের মার্সিডিজ। কার্যত দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি এবং আগুন ধরে যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ