1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

শপিংমলে ঘুরতে গিয়ে লিফটের গর্তে পড়ে প্রাণ গেল যুবকের

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ২৫৫ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // গাজীপুরের শ্রীপুরে একটি শপিংমলের নির্মাণাধীন লিফটের গর্তে পড়ে মো. রাকিব মিয়া (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এর আগে সন্ধ্যা ৭টার দিকে উপজেলার জৈনাবাজার এলাকায় টাউন হলের শপিংমলে এ ঘটনা ঘটে।

রাকিব মিয়া পার্শ্ববর্তী ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের বড়কাশর গ্রামের মো. শাহাদাত হোসেনের ছেলে এবং শ্রীপুরের একটি কলেজের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি রেনেটা নামক একটি কারখানায় শ্রমিকের কাজ করতেন তিনি।

ঘটনার সময় রাকিবের সঙ্গে থাকা মো. রতন মিয়া বলেন, ‘আমরা দুজন মূলত মার্কেটে ঘুরতে এসেছিলাম। তখন রাকিবের মোবাইল ফোনে একটি কল এলে সে কথা বলতে বলতে লিফটের গর্তের ভেতরে পড়ে যায়। এরপর আমার চিৎকারে মার্কেটের লোকজন এসে ভিড় করে।’

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, শপিংমলের নির্মাণাধীন লিফটের পাশ দিয়ে মোবাইল ফোনে কথা বলতে যাওয়ার সময় অসাবধানতাবশত চারতলা থেকে লিফটের নিচে পড়ে যান। ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, ওই যুবকের শরীরে প্রচুর আঘাতের চিহ্ন ছিল। চারতলা থেকে নিচে পড়ে তার কোমর ভেঙে গিয়েছিল। প্রচুর রক্তক্ষরণ হয়েছিল।

জানতে চাইলে টাউন হল শপিং কমপ্লেক্সের মালিক আব্দুল বাতেন সরকার বলেন, মার্কেটের নির্মাণাধীন লিফটের গর্তের ভেতরে এক যুবক পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। তারা দুই বন্ধু মার্কেটে ঘোরাফেরা করতে এসেছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ