1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা

বরিশালে পুলিশের অভিযানে গাঁজা নিয়ে স্বামী-স্ত্রীসহ গ্রেফতার ৩

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ২৯৩ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানা এলাকায় অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজা নিয়ে স্বামী-স্ত্রীসহ ৩ জনকে গ্রেফতার করেছে কাজীরহাট থানা পুলিশ।

বুধবার (৪ জানুয়ারি) রাতে কাজীরহাট থানার গাবতলী বাজার সংলগ্ন ব্রিজের ওপর থেকে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। বিষয়টি কাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়ের নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন— কুমিল্লা জেলার দাউদকান্দি ভাগলপুর গ্রামের সুলতানা সিকদারের ছেলে পারভেজ সিকদার (২২), তার স্ত্রী লাকী বেগম (২০) ও বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার মৃত জামাল সরদারের ছেলে শাহেদ সরদারক (২৫)।

ওসি মো. জুবায়ের জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাবতলী বাজার এলাকায় অভিযান চালিয়ে পারভেজ সিকদার, তার স্ত্রী লাকী বেগম ও শাহেদ সরদারকে (২৫) ৭ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ