1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ২১ জুন ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

বরিশালে গৃহবধূকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক কারাগারে

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ২৫০ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // বরিশালের উজিরপুরে গৃহবধূকে যৌন হয়রানির অভিযোগে এক প্রধান শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অভিযুক্ত শিক্ষকের নাম নাজমুল হক হান্নান। তাকে বুধবার (৪ জানুয়ারি) ভোরে উপজেলার কাজিরা গ্রাম থেকে আটক করে পুলিশ।এ ঘটনায় গৃহবধূর বাবা থানায় মামলা করলে একইদিন বিকালে অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেন উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) জাফর আহম্মেদ।

অভিযুক্ত নাজমুল হক হান্নান উপজেলার হস্তিশুন্ড ৭০ নম্বর এম ই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। জাফর আহম্মেদ জানান, মঙ্গলবার গভীর রাতে ওই গৃহবধূকে যৌন নিপীড়নের সময় স্থানীয়রা নাজমুল হককে আটক করে পুলিশে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত প্রধান শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসে। বুধবার দুপুরে নির্যাতনের শিকার গৃহবধূর বাবা দায়ের করেন।

গৃহবধূ জানান, ‘দীর্ঘদিন ধরে শিক্ষক নাজমুল হক তাকে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক করার চেষ্টা চালান। তিনি রাজি না হলে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন ওই শিক্ষক।’

উজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাসলিমা বেগম বলেন, ‘ঘটনাটি আমরা শুনেছি। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য জেলা দপ্তরে লিখিতভাবে জানানো হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ