1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

অধ্যক্ষের স্ত্রীর বিরুদ্ধে গৃহকর্মীকে ঝলসে দেয়ার অভিযোগ

  • প্রকাশিত : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ৩৫৭ 0 সংবাদ টি পড়েছেন
কুমিল্লা প্রতিনিধি // শিশু গৃহপরিচারিকাকে (১২) মারধর করে গায়ে গরম পানি দিয়ে ঝলসে দেয়ার অভিযোগ উঠেছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবু তাহেরের স্ত্রী তাহমিনা তুহিনের বিরুদ্ধে। ঝলসে যাওয়া শরীরের যন্ত্রণা সহ্য করতে না পেরে মেয়েটি দোতলা থেকে লাফিয়ে পড়ে আত্মরক্ষা করে। মঙ্গলবার সন্ধ্যায় ৭ টায় কুমিল্লা নগরীর ধর্মপুর ভিক্টোরিয়া কলেজ সংলগ্ন পূর্ব দৌলতপুর এলাকার এস আর টি প্যালেস বাসায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা ৯৯৯ এ কল করলে পুলিশ দগ্ধ হয়ে ঝলসে যাওয়া ওই গৃহপরিচারিকাকে উদ্ধার করে। পরে তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যায়। মেয়েটির বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলার তেবাড়িয়া গ্রামে।

ভিডিও বক্তব্যে মেয়েটি জানান, সাবেক অধ্যক্ষ আবু তাহেরের মেয়ে ফাহমিদা তিমুর ঢাকার বাসা ও আবু তাহেরের কুমিল্লার বাসায় চার বছর ধরে কাজ করছে। কাজে দেরি হলে তাহেরের স্ত্রী ও মেয়ে ফাহমিদা তাহের তিমু জালি বেত দিয়ে মারধর করে এবং গরম পানি ঢালে। গতকাল গরম পানি ঢেলে পা ঝলসে দেয়। আজও মারের পর গরম পানি ঢালতে গেলে দোতলা থেকে লাফিয়ে পড়েন। পাশের মেয়েদের হোস্টেলে গিয়ে আশ্রয় নেন।

নাম প্রকাশ না করা শর্তে হোস্টেলের কয়েকজন শিক্ষার্থী জানান বলেন, আমরা ওপরে চিৎকার চেচামেচি শুনি। পরে দেখি ছোট একটি মেয়ে আমাদের রুমে প্রবেশ করে আশ্রয় চায়। তার পা ঝলসে যাওয়া। পরে আমরা পুলিশকে জানাই। আবু তাহেরের স্ত্রী তাহমিনা তুহিন মেয়েকে আটকে রাখতে চেয়েছেন। স্থানীয়দের বাধায় পারেননি।

ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবু তাহের বলেন, মেয়েটি আমাদের আত্মীয়ের মধ্যে। মেয়ের শ্বশুর বাড়ি দেবিদ্বারে। আমি ও আমার স্ত্রী খুব অসুস্থ। কিছুদিন আগেও আইসিইউতে ছিলাম। আজ আমি বাইরে ছিলাম। আমার স্ত্রী জানিয়েছেন তাকে মারধর করেননি। সে পা পিছলে পড়ে পায়ে একটু গরম পানি পড়েছে। পাশের হোস্টেলের একটি মেয়ে বিষয়টিকে বড় করেছে।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি আহমেদ সনজুর মোর্শেদ বলেন, মেয়েটির পা ঝলসে গেছে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। সে সেখানে চিকিৎসাধীন। বিষয়টি আমরা তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করবো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ