1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

বরগুনা/ থানায় নেওয়ার পথে হাতকড়াসহ পালাল আসামি

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ২৫৯ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // বরগুনার বেতাগীতে গ্রেপ্তারের পর হাতকড়াসহ এক আসামি পালিয়েছে গেছে। সোমবার (২ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার হোসনাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

পালিয়ে যাওয়া আসামির নাম হাবিব বিশ্বাস (৬০)। তাকে চুরির অপরাধে গ্রেপ্তার করেছিল বেতাগী থানা পুলিশ। ঘটনার ৩ ঘণ্টা পর একই এলাকার একটি ধান ক্ষেত থেকে হাতকড়া উদ্ধার করেছে পুলিশ। তবে রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত পালিয়ে যাওয়া ওই আসামিকে গ্রেপ্তার করা যায়নি।

পুলিশ সূত্রে জানা যায়, গত সপ্তাহে উপজেলার সোনার বাংলা বাজারে একটি মুদি দোকানে চুরির ঘটনা ঘটে। এ হাবিব বিশ্বাস নামে একজনের জড়িত থাকার প্রাথমিক সত্যতা পায় পুলিশ।

এরপর বেতাগী থানা পুলিশের একটি টিম হোসনাবাদ এলাকার নিজ বাড়িতে অভিযান চালিয়ে হাবিব বিশ্বাসকে গ্রেপ্তার করে। তাকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যাওয়ার সময় দৌড়ে পালিয়ে যায়। এর ৩ ঘণ্টা পর ধানক্ষেত থেকে হাতকড়াটি উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, চুরির ঘটনায় হাবিব বিশ্বাসের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। থানায় নিয়ে আসার সময় হাতকড়াসহ পালিয়ে যায় আসামি। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ