1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

নির্বাচনে নাশকতা ঠেকাতে পুলিশকে সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ২৬৮ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশবিরোধী একটি চক্র নানা ষড়যন্ত্র করছে। বিভিন্ন সামাজিক মাধ্যম ব্যবহার করে কেউ কেউ বিদেশে বসে দেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে, দেশের মানুষকে উসকানি দিচ্ছে।

আজ সকালে রাজধানীর রাজারবাগে পুলিশ সপ্তাহ-২০২৩-এর উদ্বোধন করে শেখ হাসিনা বলেন, ‘সামনে নির্বাচনকে কেন্দ্র করে এদের অপতৎপরতা আরও বাড়বে। বাড়তে পারে নাশকতামূলক কর্মকাণ্ড। এসব অপকর্ম রুখতে আপনাদের গোয়েন্দা নজরদারি বাড়াতে হবে।’

পুলিশের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ইতিমধ্যে “ডিজিটাল বাংলাদেশ” গড়ে তুলেছি। “স্মার্ট বাংলাদেশ”-এখন আমাদের পরবর্তী লক্ষ্য। এর জন্য আমাদের “স্মার্ট পুলিশ বাহিনী” প্রতিষ্ঠা করতে হবে।

আপনারা জনগণের সমস্যাকে একান্ত আন্তরিক ও মানবিক দৃষ্টিকোণ থেকে দেখবেন। জনগণের মনে পুলিশ সম্পর্কে যেন অমূলক ভীতি না থাকে, সে জন্য জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলবেন।’

‘জনবান্ধব পুলিশ’ হিসেবে কাজ করার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আপনারা আইনের রক্ষক, শান্তি-শৃঙ্খলার রক্ষক। হুমকি-ভয়ভীতির মুখে অপরাধমূলক কাজের সঙ্গে কোনোভাবেই আপস করা যাবে না।

এর আগে এবার বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পাওয়া ১১৫ জনকে পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী।

এ সময় আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্রসচিব আমিনুল ইসলাম খান ও পুলিশপ্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ