1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

অজু ছাড়া মোজার ওপর মাসেহ করার বিধান

  • প্রকাশিত : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ৩৯৮ 0 সংবাদ টি পড়েছেন
অনলাইন ডেস্ক // শীতকালে ঠাণ্ডা আবহাওয়া থেকে বেঁচে থাকার প্রবণতা মানুষের স্বভাবজাত। এ সময় মানুষের ইবাদতের সহজতার প্রতি খেয়াল রেখে ইসলামে অজুর সময় পা ধোয়ার পরিবর্তে মোজার ওপর মাসেহের বিধান দেওয়া হয়েছে।

মোজা মাসেহ সহী হওয়ার জন্য অন্যতম প্রধান শর্ত হলো- পবিত্র অবস্থায় অর্থাৎ অজু করে মোজা পরিধান করা। পবিত্রতা অজু ছাড়া কেউ মোজা পরিধান করে তার ওপর মাসাহ করলে মাসাহ সহী হবে না।

হজরত মুগিরা বিন শুবা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এক সফরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গী ছিলাম। আমি তাঁর মোজা-জোড়া খোলার জন্য নিচু হলাম। তিনি বললেন, ‘মোজা-জোড়া খোলার দরকার নেই। যেহেতু আমি পা-দুটো পবিত্র থাকা অবস্থায় মোজার ভেতরে প্রবেশ করিয়েছি। তখন তিনি মোজা জোড়ার ওপর মাসেহ করলেন।’(বুখারী ২০৬, মুসলিম ২৪৭)

ইমাম নব রহ. বলেন, ‘এ হাদিসে দলিল রয়েছে যে, যদি পরিপূর্ণ পবিত্র অবস্থায় মোজা-জোড়া পরিধান করা না হয় তাহলে মোজা-জোড়ার ওপর মাসেহ করা জায়েয হবে না।’

ইবনে কুদামা ‘আল-মুগনি’ গ্রন্থে বলেন, মাসেহ করা বৈধ হওয়ার জন্য পবিত্রতা পূর্বশর্ত— এ ব্যাপারে কোন মতভেদ আছে বলে আমাদের জানা নেই। (১/১৭৪)

ইমাম মালেক (রহ.) বলেন, চামড়ার মোজা পবিত্র অবস্থায় পরিধান করেছেন এমন ব্যক্তিই শুধু মোজার ওপর মাসেহ করবেন। আর যে ব্যক্তি পবিত্রতা অর্জন না করে অজু ছাড়া মোজা পরিধান করবে সে মাসেহ করবে না। -(আল-মুয়াত্তা, ১/৩৭)

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ