1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:১১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

পদ্মায় জেলের জালে ধরা পড়েছে বিশাল বাঘাইড় মাছ

  • প্রকাশিত : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ২১৩ 0 সংবাদ টি পড়েছেন

রাজবাড়ী প্রতিনিধি // রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলের জালে বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। মাছটির ওজন ২৪ কেজি ৩০০ গ্রাম। আজ শুক্রবার সকালে পদ্মার নদীর অন্তার মোড় এলাকায় জেলে সোনাই হলদারের জালে মাছটি ধরা পড়ে।

দৌলতদিয়া ঘাটের মহন মণ্ডলের আড়তে নিয়ে এলে উন্মুক্ত নিলামে এক হাজার ৩০০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন শাকিল সোহান মৎস্য আড়তের মালিক শাজাহান মিয়া সম্রাট।

দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী শাজাহান মিয়া সম্রাট বলেন, ‘শুক্রবার সকালে মাছটি ৩৬ হাজার ৪০০ টাকায় কিনে ঘাটের পল্টুনের সঙ্গে বেঁধে রাখা হয়। সেই সঙ্গে বিক্রির জন্য টেলিফোনে যোগাযোগ করা হচ্ছে।’

গোয়ালন্দ উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরিফ বলেন, ‘পদ্মা নদীর পানি কমে যাওয়ায় এখন মাঝে মধ্যেই এমন বড় বড় মাছ ধরা পড়ছে, এতে স্থানীয় জেলেরা লাভবান হচ্ছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ