1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

কুয়াশার কারণে আবারও শিডিউল বিপর্যয় শাহজালালে

  • প্রকাশিত : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ২৬৯ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার রাত ২টা থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে দৃশ্যমান  ছিলো না। এর ফলে বিপাকে পড়তে হয় বেশ কয়েকটি বিমানকে।

 

এ সমস্যার কারণে মধ্যরাতে ও ভোরে ৩টি ফ্লাইট নামতে পারেনি ঢাকা বিমানবন্দরে। এর মধ্যে একটি বিমান অবতরণ করেছে মিয়ানমারের ইয়াংগুন বিমানবন্দরে।

জানা যায়, দীর্ঘক্ষণ ঢাকার আকাশে চক্কর খেয়ে কুয়েত ও সৌদি আরব থেকে আসা দুটি ফ্লাইট ভারতের কলকাতা বিমানবন্দরে ও মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে আসা এয়ার এশিয়ার ফ্লাইট মিয়ানমারের ইয়াংগুন বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, কুয়াশার কারণে মধ্যরাত থেকে ফ্লাইট অবতরণ ও উড্ডয়ন কার্যক্রম বন্ধ ছিলো। প্রায় ৬ ঘণ্টা পর ফ্লাইট উড্ডয়ন শুরু হয়। এছাড়া কুয়াশাচ্ছন্ন থাকা অবস্থায় ঢাকায় আসা ফ্লাইটগুলোকে আশপাশের বিমানবন্দরে ডাইভার্ট করা হয়।

বিমানবন্দর সূত্রে আরও জানা যায়, মধ্যরাতে ও ভোরে ৩টি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে অন্য বিমানবন্দরে চলে যায়। পাশাপাশি উড্ডয়নের অপেক্ষায় থাকা ফ্লাইটগুলোর শিডিউলে বিপর্যয় দেখা দেয়। আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ মিলে ঢাকা থেকে প্রায় ১৫-২০টি ফ্লাইট সঠিক সময়ে উড্ডয়ন করতে পারেনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ