1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ২৬৬ 0 সংবাদ টি পড়েছেন
কক্সবাজার প্রতিনিধি // কক্সবাজারের টেকনাফ উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে টেকনাফ হোয়াইক্যং চাকমারকুল ২১নং ক্যাম্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোহাম্মদ রোকন এ তথ্য নিশ্চিত করে জানান, আগুন নেভাতে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যাচ্ছে।

মোহাম্মদ রোকন বলেন, এনজিও সংস্থা ব্র্যাকের একটি অফিসে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আমাদের লোকজন কাজ করতে শুরু করে। পরে স্থানীয়দের সহায়তায় আধাঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় ব্র্যাক অফিসের গুরুত্বপূর্ণ কিছু জিনিসের ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্যাম্পের বাসিন্দা মো. সাইফুল জানান, ব্র্যাকের অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাতাস থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে। আমরা সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে আগুনের অনেক তীব্রতা ছিল। ব্র্যাকের অফিস থেকে ঘরের দূরত্ব থাকায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি। হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ আনোয়ারী বলেন, শুধু একটি ব্র্যাকের রানিং সেন্টারে আগুন লেগেছিল। তবে এখন নিয়ন্ত্রণে আছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ