1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

রাজধানীবাসীর স্বপ্নপূরণের দিন আজ: ওবায়দুল কাদের

  • প্রকাশিত : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ২৬৪ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আজ বাংলাদেশের জনগণের জন্য আনন্দের দিন। রাজধানীবাসীর দীর্ঘ প্রতীক্ষিত স্বপ্ন পূরণের দিন। শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে দেশের মানুষ অর্জন করেছে একের পর এক স্বাধীনতার সুবর্ণ অর্জন। দেশের অর্জনে যুক্ত হয়েছে হিরন্ময় পালক।

আজ বুধবার মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে রাজধানীর উত্তরা ১৫ নম্বর সেক্টরের মাঠে আয়োজিত সুধী সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি তিনি এ সব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার অর্জন গণপরিবহনে মেট্রোরেল সংযোজন। শেখ হাসিনার অবদান মেট্রোরেল দৃশ্যমান। মানুষ বলে শেখের বেটি দেখিয়ে দিয়েছে- নিজের টাকায় পদ্মা সেতু তৈরি করে। মেট্রোরেল করে তিনি আবার প্রমাণ করলেন ‘ইয়েস উই ক্যান’। বাঙালি বীরের জাতি, চোরের জাতি নই। কোনো অপবাদ মাথা পেতে নিব না।

বিএনপি আগুন সন্ত্রাস করলে সেটা কঠোর হস্তে দমন করতে আওয়ামী লীগ প্রস্তুত বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি মেট্রোরেলে দুর্নীতি না পেয়ে ভাড়া নিয়ে অনিয়মের কথা বলছে। সরকারের সমালোচনা করা বিএনপির রুটিন ওয়ার্কে পরিণত হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, যতদিন এ বাংলায় চন্দ্র-সূর্য উদয় হবে, পাখি গান গাইবে, ততদিন বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম এ বাংলায় মুছবে না। সংকটে শেখ হাসিনার পাশে সাহসী সহযোদ্ধার নাম শেখ রেহানা। তিনি সাদাসিধে জীবনযাপন করেন। লন্ডনে চাকরি করেন, বাসে যাতায়াত করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ