1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

পুলিশের বাড়িতে পুলিশের অভিযান: এলাকাজুড়ে হইচই

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ২৪১ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // বিভিন্ন অপরাধীদের বাড়ি বা আস্তানায় যুগে যুগে অভিযান চালিয়ে আসছে পুলিশ।কিন্তু এবার দেখা গেল পুলিশের বাড়িতে অভিযান চালাচ্ছে পুলিশ! সেখান থেকে উদ্ধার করেছে বেশকিছু গুরুত্বপূর্ণ নথি ও নগদ টাকা। যা দেখে হইচই পড়ে গেছে ওই এলাকায়। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শিলিগুড়িতে।

ভারতীয় গণমাধ্যম জি নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, শিলিগুড়ি লাগোয়া মাটিগাড়া থানার আইসি সমীর দেউসা। শিলিগুড়িরই শালবাড়ি এলাকায় একটি বিলাসবহুল আবাসনে ফ্ল্যাট রয়েছে তার।

সোমবার দুপুরে সেই ফ্ল্যাটে হাজির হয় রাজ্য পুলিশেরই দুর্নীতি দমন শাখার পাঁচ সদস্যের তদন্তকারী দল। দুপুর থেকে রাত ৮ পর্যন্ত চলে তল্লাশি।

তবে কী কারণে এই তল্লাশি, তা অবশ্য মুখ খুলতে চাননি দুর্নীতি দমন শাখার কর্মকর্তারা।তবে সূত্র বলছে মাটিগাড়া আইসির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। ফ্ল্যাটে নাকি টাকা মজুত করে রেখেছেন তিনি! এমনকী, শিলিগুড়ি কমিশনারেটে কর্মরত আরও ৫ পুলিশ কর্মকর্তার বাড়িতে তল্লাশি চালায় দুর্নীতি দমন শাখার কর্মকর্তারা।

এর আগে, মালদহে এক ব্যবসায়ীর বাড়ি থেকে নগদ টাকা ও গয়না লুঠের অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে। শুধু তাই নয়, প্রাথমিক তদন্তের পর সাসপেন্ড করা হয় এএসআইসহ ৩ পুলিশকর্মীকে।

অতিরিক্ত পুলিস সুপার আনিস সরকার জানিয়েছিলেন, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতেই ওই বাড়িতে অভিযান চালান কালিয়াচক থানার একদল পুলিশকর্মী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ