1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা

বাংলাদেশকে ২ হাজার ২১৮ কোটি টাকা দিলো জার্মানি

  • প্রকাশিত : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ২৭২ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // শিল্পে জ্বালানি দক্ষতা বৃদ্ধি ও নবায়নযোগ্য শক্তি কর্মসূচির আওতায় ১৮ দশমিক ১৫ কোটি ইউরো দিয়েছে জার্মানির কেএফডাব্লিউ উন্নয়ন ব্যাংক। এর মধ্যে দুটি প্রকল্পের আওতায় ১৬ দশমিক দুই কোটি ইউরো ঋণ দিয়েছে জার্মানি। এছাড়া নবায়নযোগ্য শক্তি কর্মসূচির জন্য এক দশমিক ৯৫ কোটি ইউরো অনুদান দিয়েছে। প্রতি ইউরো সমান ১২২ দশমিক ২১ টাকা ধরে জার্মানি অর্থায়নের পরিমাণ বাংলাদেশি মুদ্রায় দুই হাজার ২১৮কোটি ১১ লাখ টাকা। বাংলাদেশ সরকার ও জার্মানির মধ্যে চুক্তি সই হয়েছে।

শুক্রবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ইআরডি সচিব শরিফা খান ও কেএফডব্লিউ ডেভেলপমেন্ট ব্যাংকের ডিরেক্টর(সাউথ এশিয়া) ক্যারোলিন গাসনার চুক্তিতে সই করেন।

‘শিল্পে জ্বালানি দক্ষতা’ শিরোনামের প্রকল্পের জন্য ইউরো আট দশমিক দুই কোটি ইউরো ব্যবহার করা হবে। বাংলাদেশের শিল্প কারখানায় বিদ্যমান যন্ত্রপাতি এবং সরঞ্জাম সম্প্রসারণে এ অর্থ ব্যবহার করা হবে। ফলে বাতাসে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ ২০ শতাংশ কমবে।

এছাড়াও ‘নবায়নযোগ্য শক্তি’ শিরোনামের প্রকল্পের জন্য আট কোটি ইউরো ব্যবহার হবে। এই কর্মসূচীর মূল উদ্দেশ্য হলো নবায়নযোগ্য শক্তির উৎসের ব্যবহার বাড়ানো এবং বাংলাদেশের বিদ্যুৎ খাতে কার্বন নিঃসরণ কমানো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ