1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

ভোলায় গাঁজাসহ মাদক কারবারি আটক

  • প্রকাশিত : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ২৪০ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // ভোলার ইলিশা লঞ্চঘাটে অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ মোরশেদ (২৪) নামে এক মাদক কারবারিকে আটক করেছে নৌ পুলিশ।

শনিবার (২৪ ডিসেম্বর) ভোর রাত ৪টার দিকে লঞ্চঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মোরশেদ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার জগমোহন গ্রামের রুমি মিয়ার ছেলে।

ভোলা নৌ পুলিশের ইনচার্জ আবদুল করীম জানান, গোপন সংবাদের ভিত্তিতে নৌ পুলিশের একটি টিম লঞ্চঘাটে অভিযান চালায়। এ সময় লক্ষ্মীপুর থেকে আসা একটি লঞ্চ থেকে মোরশেদকে আটক করে পুলিশ। পরে তার ব্যাগ তল্লাশি করে চার কেজি গাঁজা পাওয়া যায়।

তিনি আরও বলেন, এ মাদক কারবারি দীর্ঘদিন ধরে ভোলায় মাদকের ব্যবসা পরিচালনা করছিল। এ ব্যাপারে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এ নৌ কর্মকর্তা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ