1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

কোহলিকে ফেরালেন তাসকিন, চাপে ভারত

  • প্রকাশিত : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ২৪৯ 0 সংবাদ টি পড়েছেন

তাইজুলের স্পিন ঘূর্ণির পর তাসকিনের প্রথম আঘাত। লাঞ্চের পরেই বিরাট কোহলির গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন তিনি। দলীয় শতরানের আগেই ৪ উইকেট হারায় ভারত। ৩৭তম ওভারে তাসকিনের বলে উইকেটরক্ষক নুরুলের গ্লাভসে ধরা পড়েন বিরাট। ৩টি বাউন্ডারির সাহায্যে ৭৩ বলে ২৪ রান করে সাঁজ ঘরে ফেরেন তিনি।

৪৮ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৫২ রানে ব্যাট করছে ভারত। শ্রেয়াস ২১ ও পন্ত আছেন ৫০ রানে।

এর আগে দুর্দান্ত তাইজুলে দ্বিতীয় দিনের প্রথম সেশনটা নিজেদের করে নেয় বাংলাদেশ দল। দুই ওপেনারের পাশাপাশি পূজারাকেও ফেরত পাঠিয়েছেন বাঁহাতি এই স্পিনার। প্রথম সেশনে তিন উইকেটই তাইজুলের পকেটে। আগের দিনের ১৯ রানের সাথে প্রথম সেশন শেষে ভারতের মোট সংগ্রহ ৮৬ রান। তারা সাকুল্যে ৩৬ ওভার ব্যাট করেছে।

সকালের সেশনে আরো একটি উইকেট পেতে পারতো বাংলাদেশ। লাঞ্চের আগে শেষ ওভারে পন্তের উইকেট পেতে পারতেন মিরাজ। পন্তের ব্যাটের কোনায় লেগে স্লিপে বল গেলেও সেটি কেউ তালুবন্দি করতে পারেনি। সে সময় ১১ রানে ছিলেন পন্ত। এছাড়া লাঞ্চের আগে রান আউট হতে পারতেন কোহলি। তাকে মাঝপথ ফিরিয়ে দেন পন্ত।

মিরপুর টেস্টে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম দিন ভালো করতে পারেনি বাংলাদেশ। মুমিনুল হক ছাড়া কোনো ব্যাটসম্যানই নজর কাড়তে পারেনি। হতাশার ব্যাটিংয়ে স্বাগতিকরা গুটিয়ে যায় ২২৭ রানে। শেষ সময়ে বাংলাদেশ ভাঙতে পারেনি ভারতের উদ্বোধনী জুটি। ১৯ রান করে প্রথম দিন শেষ করে সফরকারীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ