1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বিএনপিকে জাতীয় সম্মেলনে দাওয়াত দিলো আওয়ামী লীগ

  • প্রকাশিত : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ২৩৬ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // বিএনপিকে আনুষ্ঠানিকভাবে নিজেদের জাতীয় সম্মেলনের দাওয়াত দিলো আওয়ামী লীগ। আজ শুক্রবার দুপুরে আমন্ত্রণপত্র নিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যায় আওয়ামী লীগের প্রতিনিধি দল।স্থায়ী কমিটির তিন সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মঈন খান ও নজরুল ইসলাম খানের নামে দাওয়াত কার্ড পৌঁছে দেওয়া হয়।

এ সময় আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান জানান, এবার দলের জাতীয় সম্মেলন সাদামাটা হচ্ছে। সম্মেলন নিয়ে ব্যস্ততা থাকায় দাওয়াত দিতে দেরি হয়েছে।

 

 

এদিকে দাওয়াত কার্ডের বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক এমরান সালেহ প্রিন্স বলেন, দলের মহাসচিবসহ সিনিয়র নেতাদের জেলে রেখে আওয়ামী লীগের সম্মেলনে যোগ দেবেন কিনা, সে সিদ্ধান্ত নেবেন বিএনপির সিনিয়র নেতারা।

আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন আগামীকাল শনিবার। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই সম্মেলন হবে। সম্মেলনের সব প্রস্তুতি ইতোমধ্যে প্রায় সম্পন্ন হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ