1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

৫০ আসনে ইভিএমে ভোটগ্রহণের সক্ষমতা আছে: সিইসি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ২২৭ 0 সংবাদ টি পড়েছেন
পটুয়াখালী প্রতিনিধি // প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, বর্তমানে জাতীয় নির্বাচনে ৫০ আসনে ইভিএমে ভোটগ্রহণের সক্ষমতা আছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এ কথা বলেন তিনি।

কাজী হাবিবুল আউয়াল জানান, নতুন ইভিএম মেশিন কেনার জন্য এরই মধ্যে একটি প্রস্তাব পাঠানো হয়েছে এবং যাচাই-বাছাই চলছে। তবে সরকারের অর্থনৈতিক সক্ষমতার বিষয়টিও নির্বাচন কমিশন বিবেচনা করছে।

পটুয়াখালী জেলা প্রশাসক মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব জাহাঙ্গীর আলম, পটুয়াখালীর পুলিশ সুপার মো. সাইদুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিইসি হাবিবুল আউয়াল বর্তমানে তিনদিনের সফরে পটুয়াখালীতে অবস্থান করছেন। বৃহস্পতিবার বিকেলে তিনি কুয়াকাটা আঞ্চলিক নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রস্তাবিত জমি পরিদর্শন করবেন। পরে শুক্রবার ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ