1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

দেশে এখনও মীরজাফরের গোষ্ঠী আছে

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ২৪৯ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বীর মুক্তিযোদ্ধাদের অবদানকে যারা স্বীকৃতি দেয় না, তারাই মুক্তিযোদ্ধা কোটা নিয়ে ষড়যন্ত্র করেছে। এখনও দেশে মীরজাফরের গোষ্ঠী আছে।

 

বৃহস্পতিবার সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটের অডিটোরিয়ামে ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাদের যেভাবে সম্মান দিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধুর পরে আর কেউ তা দেননি। বঙ্গবন্ধু কন্যা বীর মুক্তিযোদ্ধাদের জন্য নানান সুবিধা দিয়েছেন, তাদের জন্য হাসপাতাল করা হয়েছে, সেখানে ফ্রি চিকিৎসা করার ব্যবস্থা করছেন।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর ডাকে সবাই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। আমরা ঢাকাকে দখল করে ফেলার মতো অবস্থায় চলে আসছিলাম। আমি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়েছি। অনেক বীর মুক্তিযোদ্ধার কবর বর্ডার এলাকায় রয়েছে, কিছুদিন আমি বর্ডার এলাকায় গিয়ে তা দেখেছি।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীরবিক্রম)-সহ বীর মুক্তিযোদ্ধারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ