1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

গাড়িচাপায় বাঁচলেও ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ২৬৮ 0 সংবাদ টি পড়েছেন
টাঙ্গাইল প্রতিনিধি // টাঙ্গাইলের কা‌লিহাতীতে ট্রেনে কাটা পড়ে দুইজ‌নের মৃত্যু হ‌য়ে‌ছে। বৃহস্প‌তিবার (২৩ ডি‌সেম্বর) সকা‌লে রেলও‌য়ে পু‌লি‌শের সদস্যরা নিহত‌দের মরদেহ উদ্ধার করে।

এরআ‌গে বুধবার (২২ ডি‌সেম্বর) দিবাগত রাত আড়াই টার দি‌কে ঢাকা-উত্তরবঙ্গ রেললাই‌নের উপ‌জেলার হা‌তিয়া এলাকায় এই ঘটনা ঘ‌টে। তারা ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থ‌লে মারা যায়। নিহতরা হ‌লেন, পাবনা জেলার সা‌থিয়া উপ‌জেলার কা‌শিনাথপুর গ্রা‌মের চঞ্চল সিকদা‌রের ছে‌লে সাগর (৩৫) ও একই জেলার আহাম্মপুর গ্রা‌মের লিয়াকতের ছে‌লে সজীব (৩৩)।

স্থানীয়রা জানান, গভীর রা‌তে প্রাই‌ভেটকারযো‌গে পাবনা যাওয়ার প‌থে ঢাকা-বঙ্গবন্ধু‌ সেতূপূর্ব মহাসড়‌কের উপ‌জেলার হা‌তিয়া এলাকায় অজ্ঞাত এক‌টি প‌রিবহন চাপা দেয়। এ‌তে তা‌দের প্রাই‌ভেটকার‌টি মহাসড়‌কের পা‌শে প‌ড়ে যায়। প‌রে তারা প্রাই‌ভেটকার‌টি উদ্ধা‌রের চেষ্টা ক‌রে। এসময় তারা রেললাই‌নের ওপর হাঁটাহা‌টি করার সময় ট্রেনে কাটা প‌ড়ে নিহত হয়। প‌রে সকা‌লে রেলওয়ে পুলিশ (জিআরপি) খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

টাঙ্গাইল রেলও‌য়ে পু‌লিশ ফাঁড়ির ইনচার্জ ফজলুল হক ব‌লেন, সকা‌লে নিহতদের মর‌দেহ উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের জন্য ম‌র্গে প্রেরণ করা হ‌য়ে‌ছে। আইনি প্রক্রিয়া শে‌ষে নিহত‌দের মর‌দেহ তা‌দের স্বজন‌দের কা‌ছে হস্তান্তর করা হ‌বে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ