1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

হাতিরঝিল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ২০৮ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে (৩০) বছর বয়সী অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিচয় শনাক্তে সিআইডির একটি দল কাজ করছে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে এফডিসি গেটের বিপরীত পাশের রাস্তা সংলগ্ন ফুটপাত থেকে এক যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয় পুলিশ। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক রহমত উল্লাহ রনি বলেন, ‘সকালে খবর পেয়ে এফডিসি গেটের বিপরীত পাশের ফুটপাত থেকে ওই যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বেলা ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

রহমত উল্লাহ রনি আরও বলেন, ওই যুবকের পরনে কালো জ্যাকেট এবং খয়েরি রঙের ফুল প্যান্ট ছিল। তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা যায়নি। সিআইডির ক্রাইমসিনের সদস্যদের সহযোগিতায় মরদেহের পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ