1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

নারীদের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে লক্ষাধিক টাকা আয়!

  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ২৩৯ 0 সংবাদ টি পড়েছেন
অনলাইন ডেস্ক // ইন্ডিয়ান পুলিশ সার্ভিস (আইপিএস) পরিচয় দিয়ে নারীদের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে প্রতারণার অভিযোগে ভারতের দিল্লিতে গ্রেপ্তার হয়েছেন এক যুবক। প্রতারণার শিকার হওয়া এক নারীদের অভিযোগের ভিত্তিতে বিকাশ গৌতম নামে ওই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

ভারতীয় পুলিশ সূত্রে খবর, ধৃতকে জেরা করে আরও বেশ কয়েকটি প্রতারণার কথা জানা গেছে। বিভিন্ন নারীর থেকে ওই যুবক সব মিলিয়ে লক্ষাধিক টাকা হাতিয়েছেন।

তদন্তকারীদের সূত্রে জানা গেছে, দিল্লির সঞ্জয় গান্ধী হাসপাতালের এক চিকিৎসক সম্প্রতি জানিয়েছেন, বিকাশের সঙ্গে তার পরিচয় সামাজিক যোগাযোগমাধ্যমে। দীর্ঘ দিন ধরে কথা হওয়ায় তার আস্থা অর্জন করেছিলেন বিকাশ। সেই সূত্রেই তাকে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দিয়েছিলেন। চিকিৎসকের দাবি, এর পরেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে ২৫ হাজার টাকা হাতিয়ে নেন বিকাশ। এই অভিযোগের ভিত্তিতেই বিকাশের ওপর নজরদারি শুরু হয়। অবশেষে তাকে গ্রেফতার করা হয়।

দিল্লি পুলিশের এক কর্মকর্তা জানান, বিকাশ গোয়ালিয়রের বাসিন্দা। লেখাপড়া করেছেন অষ্টম শ্রেণি পর্যন্ত। বেশ কিছু দিন উত্তর দিল্লির মুখার্জিনগরের একটি রেস্তরাঁয় কাজ করতেন।

ঘটনাচক্রে, ওই মুখার্জিনগরেই সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতির বহু কোচিং সেন্টার রয়েছে। তদন্তকারীদের অনুমান, সিভিল সার্ভিসের শিক্ষার্থীদের দেখেই হয়তো আইপিএস পরিচয়ের কথা বিকাশের মাথায় এসেছে। অতীতেও প্রতারণার অভিযোগে জেলে গিয়েছিলেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ