1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

কাতার বিশ্বকাপ: ৪৩৪ কোটি টাকা নিয়ে বাড়ি ফিরছেন মেসিরা

  • প্রকাশিত : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ২৩৫ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // আর্জেন্টিনার ৩৬ বছরের শিরোপা খরা কেটেছে কাতার বিশ্বকাপে। ফুটবলের জাদুকর লিওনেল মেসির হাতে উঠেছে ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ শিরোপা; ফিফা বিশ্বকাপ।

বিশ্বকাপ ঘরে তোলার সঙ্গে সঙ্গে ফিফার কাছ থেকে আর্জেন্টিনা পেয়েছে ৪ কোটি ২০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৩৪ কোটি টাকা। শিরোপাজয়ী দল হিসেবে রেকর্ড সংখ্যক প্রাইজমানি নিয়ে ঘরে ফিরছে আকাশী নীলরা।

এবারের রানার আপ ফ্রান্স প্রাইজমানি হিসেবে পেয়েছে ৩ কোটি ডলার। টাকার অঙ্কে যার পরিমাণ প্রায় ৩০০ কোটি টাকা।

তৃতীয় হয়ে বিশ্বকাপ শেষ করেছে ক্রোয়েশিয়া প্রাইজমানি হিসেবে পাবে ২ কোটি ৭০ লাখ ডলার। অন্যদিকে ক্রোয়েশিয়ার সঙ্গে হেরে চতুর্থ হওয়া মরক্কো পাচ্ছে ২ কোটি ৫০ লাখ ডলার।

গেল বিশ্বকাপের চেয়ে এবারে প্রাইজমানি বাড়ানো হয়েছে প্রতি পর্বে ৬০ লাখ ডলার করে।

৫ থেকে ৮ম হওয়া প্রতিটি দল পাবে ১ কোটি ৭০ লাখ ডলার করে। এই দলগুলো হল ব্রাজিল, নেদারল্যান্ডস, পর্তুগাল ও ইংল্যান্ড।

নবম থেকে ১৬তম হওয়া প্রতিটি দল ১ কোটি ৩০ লাখ ডলার পাবে। যুক্তরাষ্ট্র, সেনেগাল, অস্ট্রেলিয়া, পোল্যান্ড, স্পেন, জাপান, সুইজারল্যান্ড ও দক্ষিণ কোরিয়ার প্রত্যেকে পাবে এ অর্থ।

এছাড়া ১৭তম থেকে ৩২তম প্রতিটি দল ৯০ লাখ ডলার প্রাইজমানি পাবে। স্বাগতিক কাতার, ইকুয়েডর, ওয়েলস, ইরান, মেক্সিকো, সৌদি আরব, ডেনমার্ক, তিউনিসিয়া, কানাডা, বেলজিয়াম, জার্মানি, কোস্টারিকা, সার্বিয়া, ক্যামেরুন, ঘানা ও উরুগুয়ে বিশ্বকাপ থেকে এ অর্থ নিয়ে ফিরেছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ