1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা

বরিশালে ভাইয়ের হামলায় ভাই রক্তাক্ত

  • প্রকাশিত : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ২৭৭ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // বরিশালে জমি বিরোধের জেরে আপন চাচাতো ভাইয়ের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নগরীর ২৪ নং ওয়ার্ডস্থ লালা দীঘির পাড় এলাকার বাসিন্দা মৃত আব্দুল মালেক খানের ছেলে ভুক্তভুগী আবু সালেক কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করেছেন। সেখানে উল্লেখ করা হয়, নগরীর ২৪ নং ওয়ার্ডস্থ মৃত আব্দুল মালেক খানের ছেলে আবু সালেক এর সাথে দীর্ঘদিন ধরে একই এলাকার মৃত আব্দুল বারেক খানের ছেলে সোহেল খানের সাথে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল।

 

এনিয়ে বিভিন্ন সময় সালেক ও তার পরিবারের সাথে তুচ্ছ ঘটনায় বিবাদে জড়ানোসহ খুন-জখমের হুমকি প্রদান করে আসছিল তার চাচাতো ভাই সোহেল ও তার বাহীনি। এরই ধারাবাহিকতায় গত ১৪/১২/২২ তারিখে সালেক তার জমিতে বালু দিয়ে ভরাট করছিলেন। রাত আনুমানিক ৮টার দিকে সোহেল ও তার সহযোগী একরাম, নুপুর, রহিমাসহ অজ্ঞাত আরও ২/৩ জন মিলে অতর্কিতভাবে সালেকের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এসময় সোহেল লোহার রড দিয়ে আঘাত করলে সালেকের নাকের হাড় ফেটে যায় ও দাত ভেঙ্গে রক্তাক্ত জখম হয়। এছাড়া অন্য আসামীরা সালেকের শরীরের বিভিন্ন অংশে বেধরক পিটিয়ে গুরুত্বর জখম করে।

 

 

এসময় তার সাথে থাকা ২৫’শ টাকা ছিনতাই ও তার পরিহিত পাঞ্জাবিও ছিড়ে ফেলে। সালেকের ডাক চিৎকারে স্থানীয়রা ছূটে আসলে আসামীরা সালেককে খুনের হুমকি প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করে। এদিকে সালেকের অবস্থা গুরুত্বর হওয়ায় দ্রুত স্থানীয়রা তাকে উদ্বার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। যার রেজি নং- ৭৪১৮৮/ ৩৪৫। বর্তমানে ভুক্তভুগী সালেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা কোতায়ালী মডেল থানার এস আই জিয়াদ জানান, তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ