1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

বিএনপির শূন্য আসনে উপনির্বাচনের তফসিল রোববার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ২৩৬ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // নির্বাচন কমিশনার মো. আলমগীর জানিয়েছেন, বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগ করার কারণে শূন্য হওয়া আসনগুলোতে উপ-নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হবে আগামী রোববার।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, রোববার আমাদের কমিশন সভা রয়েছে। সে সভায় শূন্য আসনের উপনির্বাচন নিয়ে আলোচনার বিষয়ে সিডিউল রয়েছে। সভা শেষে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

কবে নির্বাচন হতে পারে এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আলমগীর বলেন, ‘সরকারি ছুটি, পাবলিক পরীক্ষা এবং ধর্মীয় উৎসব আছে কিনা তা দেখেই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।’

নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএমে) ভোটগ্রহণ হবে এবং সিসি ক্যামেরার বিষয়ে আলোচনা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর বিএনপির বিভাগীয় সমাবেশ থেকে দলের নেতারা সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দেয় দলটি। পরদিন ১১ ডিসেম্বর বিএনপির ছয়জন সংসদ সদস্য জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। পরে এসব সংসদীয় আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়।

বিএনপির ব্যাপারে তিনি বলেন, ‘আমরা নির্ধারিত কোন দলকে নির্বাচনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাব না। আমাদের তফসিল ঘোষণা হবে সব দলের প্রতি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ