1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

জামায়াত আমিরের মুক্তি চান ১১ দলের শীর্ষ নেতারা

  • প্রকাশিত : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ২৫০ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে গ্রেপ্তারে তীব্র নিন্দা জানিয়েছেন ২০ দলীয় জোটের ১১টি দলের শীর্ষ নেতারা।আজ বুধবার এক বিবৃতিতে তারা এই নিন্দা জানান।

নেতারা বলেন, বর্তমান সরকার বিরোধী দলের বিরুদ্ধে হামলা-মামলা গ্রেপ্তারসহ নানা ধরনের হয়রানি অব্যাহত রেখেছে।কিন্তু পুলিশ দিয়ে জনগণের ন্যায়-সংগত আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না।

তারা আরও বলেন, সরকার বিরোধী দলের উপর দমন-পীড়ন চালিয়ে নিজেদের গ্রহণযোগ্যতা শূন্যের কোটায় নামিয়ে আনছে। ভয়-ভীতি দেখিয়ে মামলা-হামলা দিয়ে জনগণের এই আন্দোলনকে বন্ধ করা যাবে না।

এ সময় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং বিরোধী দলীয় সব গ্রেপ্তারকৃত রাজনৈতিক নেতৃবৃন্দের মুক্তি দাবি করেন তারা।

বিবৃতি দাতারা হলেন- জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, বীর প্রতীক লেবার পার্টি চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, এনডিপি চেয়ারম্যান কারী মোহাম্মদ আবু তাহের, বাংলাদেশ এলডিপি মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, মুসলিম লীগের মহাসচিব শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জমিয়তে উলামায়ে ইসলাম মহাসচিব গোলাম মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব অ্যাডভোকেট আবুল কাশেম, ইসলামী ঐক্য জোটের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আমিন, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ নুরুল ইসলাম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ