1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

এসএসসির রেজিস্ট্রেশন কার্ড বিতরণ ১৮ ডিসেম্বর

  • প্রকাশিত : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ২২৩ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ আগামী ১৮ ডিসেম্বর থেকে শুরু করবে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত বোর্ডের বিদ্যালয় শাখা থেকে ২০২১-২২ শিক্ষাবর্ষে নবম শ্রেণির (২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থী) শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করা হবে। বোর্ড থেকে বিষয়টি জানিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে চিঠি পাঠানো হয়েছে।

জানা গেছে, ১৮ ডিসেম্বর ঢাকা মহানগর, ঢাকা জেলা, নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার স্কুলগুলোর শিক্ষার্থীদের এসএসসির রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করা হবে। ১৯ ডিসেম্বর গাজীপুর, মানিকগঞ্জ ও নরসিংদী জেলার, ২০ ডিসেম্বর ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও কিশোরগঞ্জ জেলার এবং ২১ ডিসেম্বর টাঙ্গাইল, গোপালগঞ্জ ও রাজবাড়ী জেলার স্কুলগুলোর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করা হবে।

বোর্ড জানিয়েছে, রেজিস্ট্রেশন কার্ডে কোনো ধরণের ভুল থাকলে তা পাওয়ার তিন দিনের মধ্যে সংশোধনের জন্য বোর্ডে আবেদন করতে হবে। এসময়ের মধ্যে সংশোধন না হলে এর দায় প্রতিষ্ঠান প্রধানকে নিতে হবে।

বোর্ড আরও জানিয়েছে, নির্ধারিত তারিখে রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ না করলে শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ