1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

টাইগারের সঙ্গে বিচ্ছেদ, কার প্রেমে মজলেন দিশা পাটানি?

  • প্রকাশিত : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ২৫৮ 0 সংবাদ টি পড়েছেন
বিনোদন ডেস্ক // চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসার কথা ছিলো অভিনেত্রী দিশা পাটানির। কিন্তু প্রেমিক টাইগার শ্রফ বিয়েতে রাজি ছিলেন না বলে সে সম্পর্কের বিচ্ছেদ ঘটে বলে জানা যায়।

তবে, বিরহের রেশ কাটতে না কাটতেই দিশার জীবনে এসেছে নতুন প্রেম। টাইগার শ্রফও থেমে নেই, মনের মানুষ খুঁজে পেয়েছেন তিনিও।বিচ্ছেদের পর মডেল-অভিনেত্রী আকাঙ্ক্ষা শর্মার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটাতে দেখা যাচ্ছে টাইগারকে।

অন্যদিকে ‘বাগী ২’ খ্যাত অভিনেত্রী যার প্রেমে মজেছেন তার নাম আলেকজান্ডার অ্যালেক্স। তার সঙ্গেই দিশাকে হাসিমুখে দেখা গেছে। বলিপাড়ায় গুঞ্জন, নতুন সম্পর্কে জড়িয়েছেন তারা।

কে এই আলেকজান্ডার? দিশার সঙ্গে তাকে জিমে শারীরিক কসরৎ করতে দেখা গেছে আগেও। প্রেমের গুঞ্জনের মাঝে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুললেন আলেকজান্ডার। দিশা তার ঘনিষ্ঠ বন্ধু বলে জানান। তিনি বললেন, “২০১৫ সালে একই ফ্ল্যাটে থাকতাম আমি আর দিশা। রুমমেট ছিলাম। খুব তাড়াতাড়ি আমরা বন্ধু হয়ে যাই। একসঙ্গে কাজ করা থেকে শুরু করে খাওয়াদাওয়া, আড্ডা— একসঙ্গে অনেক সময় কাটিয়েছি আমরা। একসঙ্গে শরীরচর্চাও করতাম।” আলেকজান্ডারের কথায়, দিশা তার কাছে পরিবারের মতো।

বাতাসে ভাসমান প্রেমের গুঞ্জন প্রসঙ্গে অবশ্য বেশি কিছু ভেঙে বলতে চাননি আলেকজান্ডার। অল্প কথায় জবাব দিলেন, “আমি এটা বুঝি না, লোকে এত ভেবে নেয় কেন সব কিছু? এত চিন্তার দরকার কি অন্যের জীবন নিয়ে? নিজেরা ভাল থাকুন, অন্যদের শান্তিতে জীবনযাপন করতে দিন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ