1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
সোমবার, ১৮ মে ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

জাম্বিয়ায় রাস্তার পাশে মিললো ২৭ অভিবাসীর মরদেহ

  • প্রকাশিত : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ২০০ 0 সংবাদ টি পড়েছেন
আন্তর্জাতিক ডেস্ক // আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় দেশ জাম্বিয়ার একটি রাস্তার পাশে ২৭ জনের মরদেহ পাওয়া গেছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে। মৃতরা সবাই অভিবাসী বলে ধারণা করা হচ্ছে।

রোববার তাদের মরদেহ উদ্ধার করা হয়। এদিকে ঘটনাস্থলের পাশ থেকে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার দেশের একটি রাস্তার পাশ থেকে ২৭ জনের মরদেহ উদ্ধার করেছে জাম্বিয়ান পুলিশ। ভুক্তভোগীরা ইথিওপিয়ার অভিবাসী এবং ক্ষুধা ও ক্লান্তির কারণে মারা যাওয়ার পর তাদের মরদেহ রাজধানীর পার্শ্ববর্তী একটি কৃষি খামারের পাশে ফেলে দেয়া হয় বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

এই ঘটনায় একমাত্র জীবিত ব্যক্তিকে রোববার ভোরে উদ্ধার করা হয় এবং পরে তাকে চিকিৎসার জন্য লুসাকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এছাড়া মৃতদের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ মর্গে নেয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

জাম্বিয়ার পুলিশের মুখপাত্র ড্যানি এমওয়ালে এক বিবৃতিতে বলেছেন, নিহতরা সবাই ২০ বছর থেকে ৩৮ বছর বয়সী পুরুষ এবং অজ্ঞাত ব্যক্তিরা তাদেরকে রাস্তার পাশে ফেলে রেখে যায়। পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর অন্যান্য শাখা এই ঘটনার পরপরই তদন্ত শুরু করেছে।

রয়টার্স বলছে, আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় দেশ জাম্বিয়া অভিবাসীদের কাছে একটি ট্রানজিট পয়েন্ট। বিশেষ করে হর্ন অব আফ্রিকার যেসব দেশ থেকে অভিবাসীরা দক্ষিণ আফ্রিকায় পৌঁছতে চায়, তারাই ট্রানজিট পয়েন্ট হিসেবে দেশটিতে ভ্রমণ করে থাকে।

এর আগে প্রতিবেশী মালাউইতে গত অক্টোবরে একটি গণকবরে ইথিওপিয়ান অভিবাসীদের ২৫টি মৃতদেহ উদ্ধার করেছিল কর্তৃপক্ষ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ