1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

ফুলবাড়ীতে বাস-পিকআপ সংঘর্ষে তিনজন নিহত

  • প্রকাশিত : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ৩১৯ 0 সংবাদ টি পড়েছেন
দিনাজপুর প্রতিনিধি // দিনাজপুরের ফুলবাড়ীতে যাত্রিবাহী বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে ড্রাইভার ও হেলপারসহ তিনজন নিহত হয়েছেন।

রোববার (১১ ডিসেম্বর) ভোর ৫টায় ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার ভিমলপুর মির্জা অটো রাইস মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার দুর্গাপুর গ্রামের জেন্টু আলীর ছেলে পিকাআপ ড্রাইভার ওলিউল্লাহ (২২), একই উপজেলার মরার চর গ্রামের সেতাবুর রহমানের ছেলে পিকআপ হেলপার আজিজুর রহমান নিশান (২৪) এবং পিকাপের যাত্রি ফুলবাড়ী উপজেলার আদর্শ কলেজপাড়া গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে মোত্তাসিম বিল্লাহ (২৫)।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরে টমেটো পরিবহনকারী একটি ছোট পিকআপ দিনাজপুর থেকে চাঁপাইনাবাগঞ্জ যাচ্ছিল। অন্যদিকে ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহন নামের একটি যাত্রিবাহী বাস দিনাজপুরের দিকে যাচ্ছিল। এ সময় ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে ভিমলপুর মির্জা অটোমিলের সামনে ঘন কুয়াশার কারণে সংঘর্ষ ঘটে।

এতে ঘটনাস্থলেই ছোট পিকাআপের ড্রাইভার, হেলপর ও একজন যাত্রী নিহত হন। এ ঘটনায় পিকআটটি দুমড়ে মুচড়ে যায় এবং যাত্রিবাহী বাসটি পালিয়ে যায়। খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার কাজ চালিয়ে ৩টি মরদেহ উদ্ধার করে। পরে থানা পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহ থানায় নিয়ে যায়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এব্যাপারে একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হবে। নিহতের পরিবারের লোকজনের সাথে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ