1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

ভারতের পাঞ্জাবে থানায় গ্রেনেড হামলা

  • প্রকাশিত : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ২৪৭ 0 সংবাদ টি পড়েছেন
আন্তর্জাতিক ডেস্ক // ভারতের পাঞ্জাব প্রদেশে পাকিস্তানের সীমান্ত লাগোয়া তরণ তারণ জেলার একটি পুলিশ থানায় শুক্রবার মধ্য রাতে হামলা চালানো হয়। রকেট লঞ্চার দিয়ে একটি গ্রেনেড ছোড়া হয়েছিল। এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি, তবে থানা সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

পুলিশ জানিয়েছে, পাঞ্জাব প্রদেশে অমৃতসর-ভাতিন্দা হাইওয়ের উপরে অবস্থিত সারহালি পুলিশ স্টেশনে শুক্রবার রাত ১ টা নাগাদ রকেট লঞ্চার দিয়ে গ্রেনেড হামলা করা হয়। তবে প্রথমে ভবনটির বাইরের দিকের একটি পিলারে ধাক্কা লাগে এবং সেখানেই বিস্ফোরণ ঘটে। ফলে থানার বিতরে থাকা পুলিশ কর্মীদের কোনও ক্ষতি হয়নি। বিল্ডিংয়েরও বড়সড় কোনও ক্ষতি হয়নি। কিন্তু কে বা কারা এই অতর্কিত হামলা চালাল, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা।

পাঞ্জাব পুলিশের ডিজিপি গৌরব যাদব জানিয়েছেন, রকেটটি যথেষ্ট শক্তিশালী ছিল, তবে প্রথমে বাইরের পিলারে ধাক্কা লাগায় থানার ভিতরে বিশেষ ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাস্থলে পৌঁছেছে ফরেন্সিক টিম।

পুলিশের প্রাথমিক ধারণা, মাফিয়া হরবিন্দর সিং ওরফে রিন্ডার মৃত্যুর বদলা নিতেই পাকিস্তানের সহযোগিতায় হামলা চালিয়েছে খলিস্তানি জঙ্গিরা। তবে হামলার দায় এখনও পর্যন্ত স্বীকার করেনি কোনও সংগঠনই।

উল্লেখ্য, খলিস্তানি জঙ্গি হরবিন্দর সিং রিন্দা এই সাহরালির বাসিন্দা। সম্প্রতিই পাকিস্তানে তাঁর মৃত্যু হয়। রিন্দা একাধিক সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে জড়িত ছিলেন। চলতি বছরের মে মাসে পাঞ্জাবের পুলিশ ইন্টেলিজেন্স হেডকোয়ার্টারে আরপিজি হামলার পিছনেও রিন্দার হাত ছিল বলে জানা গিয়েছে। পাঞ্জাবী গায়ক সিধু মুসেওয়ালার খুনের পিছনেও রিন্দার হাত ছিল বলে অনুমান পুলিশের। এই হামলার সঙ্গে রিন্দার মৃত্য়ুর সম্পর্ক রয়েছে বলেই মনে করা হচ্ছে।

সূত্র: এএনআই

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ