1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

নরসিংদীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

  • প্রকাশিত : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ২০৩ 0 সংবাদ টি পড়েছেন
নরসিংদী প্রতিনিধি // ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর মাহমুদাবাদে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক দুটির চালক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও একজন। শনিবার (১০ ডিসেম্বর) সকালে মাহমুদাবাদের নামাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়া শিবগঞ্জের বালিকান্দা গ্রামের আবদুল আলীমের ছেলে আবু হাশেম (২১) ও ভোলার চরফ্যাশনের উত্তর চরমণ্ডল গ্রামের মোসলেম উদ্দিন পাটোয়ারীর ছেলে মো. মফিজুল পাটোয়ারী (২৮)।

আবু হাশেম টাইলসবোঝাই ট্রাকের ও মো. মফিজুল পাটোয়ারী পাথরবোঝাই ট্রাকের চালক ছিলেন।

হাইওয়ে পুলিশ জানায়, সকালে মহাসড়কের মাহমুদাবাদ নামাপাড়া এলাকায় ঢাকামুখী পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে সিলেটমুখী অপর একটি টাইলসবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুটি ট্রাকেরই সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পাথরবোঝাই ট্রাকের চালক মারা যায় এবং অপর ট্রাকটির চালক ভেতরে আটকা পড়ে। আহত হয় আরও ১ জন। পরে ফায়ার সার্ভিস এসে বেলা ১১টার দিকে দুমড়েমুচড়ে যাওয়া ট্রাকের ভেতর থেকে আরও একজনে মরদেহ উদ্ধার করে।

ভৈরব হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানায়, নিহতদের মরদেহ থানায় আছে এবং আহত অপর একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। দুই ট্রাক আমাদের হেফাজতে রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ