1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

কিশানের ঝড় ব্যাটে বাংলাদেশের লক্ষ্য ৪১০

  • প্রকাশিত : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ২৩০ 0 সংবাদ টি পড়েছেন

বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে স্বাভাবিকভাবেই চাপে ছিল ভারত। তবে শেষ ওয়ানডেতে আজ রোহিত শর্মার বদলে সুযোগ পেয়েই শক্তিমত্তার সবটুকু উজাড় করে দিলেন ঈশান কিশান। ইতিহাস গড়ে তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। এছাড়া শেষ দুই ওয়ানডেতে রান না পাওয়া বিরাট কোহলিও এদিন পেয়েছেন শতকের দেখা।

শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শেষ ওয়ানডেতে বাংলাদেশকে ৪০৯ রানের পাহাড় সমান রানের টার্গেট দিয়েছে ভারতীয় দল। ১৩১ বলে ২১০ রানের বিধ্বংসী ইনিংস খেলে সবটুকু আলো নিজের করে নিয়েছেন কিশান।

আগের দুই ম্যাচের মতো আজও টসে জিতেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। ভারতকে পাঠিয়েছেন ব্যাটিংয়ে। শুরুতেই লিটনের আস্থার প্রতিদান দেন টাইগার স্পিনার মেহেদী হাসান মিরাজ।

ভারতীয় ইনিংসের দলীয় ১৫ রানে ওপেনার শিখর ধাওয়ানকে এলবিডব্লিয়ের ফাঁদে ফেলেন এই টাইগার অলরাউন্ডার। এরপরই বিরাট কোহলি এবং ইশান কিশান মিলে গড়েন ৩০৫ রানের জুটি। কিশান ব্যক্তিগত ২১০ রানে ফিরে গেলেও কোহলি ছিলেন অবিচল। তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের ৪৪তম সেঞ্চুরি, যা বাংলাদেশের বিপক্ষে চতুর্থ।

অবশ্য সেঞ্চুরি করে বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি কোহলি। ব্যক্তিগত ১১৩ রানে সাকিবের বলে মিরাজের কাছে ক্যাচ দিয়ে ফেরেন তারকা এই ব্যাটার। কোহলির আগে আউট হওয়া দলের অন্যতম দুই ব্যাটার শ্রেয়াস আয়ার (৩) এবং লোকেশ রাহুল (৮) পাননি বড় রান। ফিরেছেন সিঙ্গেল ডিজিটেই।

শেষ দিকে ওয়াশিংটন সুন্দর এবং অক্ষর প্যাটেল মিলে ষষ্ট উইকেট জুটিতে গড়েন ৪৬ রান। দলীয় ৩৯০ রানে তাসকিনের বলে ব্যক্তিগত ২০ রানে বোল্ড হয়ে ফেরেন অক্ষর। সুন্দর ফেরেন ৩৭ রানে সাকিবের বলে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ