1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

সমাবেশ হবে মিরপুর বাংলা কলেজে: ডিবি প্রধান

  • প্রকাশিত : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ২৫১ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // বিএনপিকে মিরপুর বাঙলা কলেজ মাঠেই সমাবেশ করতে হবে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে ডিবি কার্যালয়ের সামনে হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, সমাবেশস্থল নিয়ে বিএনপিকে এই প্রস্তাব দেয়া হয়েছে। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়াম সমাবেশের জন্য উপযুক্ত নয়। সমাবেশ করতে হলে বিএনপিকে মিরপুর বাঙলা কলেজ মাঠেই করতে হবে।

বৃহস্পতিবার রাতে ডিএমপি পুলিশ কমিশনারের সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের দীর্ঘ আলোচনার পর রাজধানীর নয়াপল্টন ও সোহরাওয়ার্দী উদ্যানের বাইরে বিএনপির গণসমাবেশের জন্য আলোচনায় আসে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়াম ও মিরপুর বাঙলা কলেজ মাঠ। দুই পক্ষ এই জায়গায় পৌঁছায় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিএনপির সূত্র জানায়, ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে গতকালের আলোচনায়ও বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে বলা হয়। বিকল্প হিসেবে টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠ, মিরপুরের কালশীর কথাও আসে। বিএনপির নেতারা প্রথমে নয়াপল্টন, এরপর আরামবাগ, সেন্ট্রাল মডেল স্কুল মাঠ, জাতীয় ঈদগাহ মাঠ ও কমলাপুর স্টেডিয়ামে সমাবেশের অনুমতি চায়। দুই পক্ষের আলোচনার একপর্যায়ে মিরপুর বাঙলা কলেজ মাঠের কথাও আসে। এ পর্যায়ে উভয় পক্ষ কমলাপুর স্টেডিয়াম ও মিরপুর বাঙলা কলেজ মাঠে সমাবেশের বিষয়ে একমত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ