1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

ফের ‘উত্তাল’ ইরান

  • প্রকাশিত : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ২৩১ 0 সংবাদ টি পড়েছেন
অনলাইন ডেস্ক // সরকার-বিরোধী গোলযোগের জন্য দোষী সাব্যস্ত করে প্রথমবারের মতো একজন বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করার ঘোষণা দিয়েছে ইরানের সরকার। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এক বিপ্লবী আদালতে ‘মোহারেবা’ বা ঈশ্বরদ্রোহিতার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর গতকাল বৃহস্পতিবার সকালে মোহসেন শেকারিকে ফাঁসি দেওয়া হয়। এর পরেই দেশটিতে নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দেশটির রাজধানী তেহরানসহ কয়েকটি শহরে বৃহস্পতিবার দুপুর থেকে শুরু হয়ে বিক্ষোভকারীদের সমাবেশ। তেহরানের সাত্তার খান স্ট্রিটে রাস্তা অবরোধ শুরু হয়। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এই বিক্ষোভ নতুন করে আরও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গত ১৩ সেপ্টেম্বর ঠিকমতো হিজাব না পরার অভিযোগে ইরানের নীতি পুলিশের কাছে গ্রেপ্তার হন কুর্দি তরুণী মাসা আমিনি (২২)। এর তিন দিন পর পুলিশি হেফাজতে মৃত্যু হয় আমিনির। তার পরিবার ও বহু ইরানির অভিযোগ, পুলিশি প্রহারে আমিনির মৃত্যু হয়েছে। তবে দেশটির সরকার ও পুলিশ এই দাবি প্রত্যাখ্যান করে জানায়, হৃদ‌্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন আমিনি।

এর জেরে ইরানজুড়ে তুমুল বিক্ষোভ শুরু হয়। দেশটির অন্তত ৫০টি শহর এবং গ্রামে প্রকাশ্যে হিজাব খুলে, তা পুড়িয়ে দিয়ে, চুল কেটে বিক্ষোভ দেখান নারীরা। তারা ইরানের ‘গোঁড়া’ ধর্মীয় আচরণের বিরোধিতা করেন।

টানা দুই মাসের বেশি সময় ধরে চলা বিক্ষোভে ইরানের নিরাপত্তা বাহিনীর তাণ্ডবে চার শতাধিক ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি বিভিন্ন মানবাধিকার সংস্থার। তবে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, বিক্ষোভে ২০০ জন নিহত হয়েছেন। এদের মধ্যে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যও আছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ