1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

সেমির টিকিট পেতে রাতে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা

  • প্রকাশিত : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ১৯১ 0 সংবাদ টি পড়েছেন

সময় যতোই গড়াচ্ছে ততোই উত্তেজনা বাড়ছে কাতার বিশ্বকাপে। জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ শুরু হতে যাচ্ছে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল পর্ব।

শুক্রবার (৯ ডিসেম্বর) রাতে কোয়ার্টার ফাইনাল পর্বের প্রথম ম্যাচে মাঠে নামছে ব্রাজিল ও ক্রোয়েশিয়া। বাংলাদেশ সময় রাত ৯টায় মুখোমুখি হবে দল দুইটি।

এদিনের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচটি শুরু হবে শুক্রবার দিবাগত রাত ১টায়।

কাতার বিশ্বকাপে শুরুটা ভালো হয়নি আর্জেন্টিনার। সৌদি আরবের বিপক্ষে অঘটনের হারে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার শঙ্কা ছিলো। তবে লিওনেল মেসির নেতৃত্বে দারুণভাবে ঘুরে দাঁড়ায় আলবিসেলেস্তেরা। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গ্রুপ পর্ব শেষের পর শেষ ষোলোর লড়াইয়ে অস্ট্রেলিয়াকেও ২-১ গোলে হারিয়ে দিয়েছে স্ক্যালোনির শিষ্যরা।

শেষ চারের টিকিটের খোঁজে আর্জেন্টিনার সামনে এবার নেদারল্যান্ডস। যারা চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত হারের মুখ দেখেনি। আর্জেন্টিনাকে ডাচ বাধা টপকাতে হলে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে।

অন্যদিকে, দ্বিতীয় সারির দল ক্যামেরুনের বিপক্ষে হারলেও বিশ্বকাপে ফেবারিটের মতোই খেলছে লাতিন আরেক জায়ান্ট ব্রাজিল। পর্তুগালকে হারিয়ে বিশ্বকে চমকে দেয়া দক্ষিণ কোরিয়াকে নিয়ে শেষ ষোলোর লড়াইয়ে রীতিমতো ছেলেখেলা করেছে ব্রাজিল।

জাপানের বিপক্ষে ১২০ মিনিটের খেলায় ১-১ গোলে সমতার পর টাইব্রেকারে ভাগ্য গড়ে গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়া। এবার কোয়ার্টার ফাইনালে তাদের লড়তে হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে।

এদিকে আর্জেন্টিনার প্রতিপক্ষ নেদারল্যান্ডস এবারের বিশ্বকাপে চার দলের একটি, যারা এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি। গ্রুপ পর্বের দুই জয় এবং এক ড্রয়ের পর শেষ ষোলোর ম্যাচে যুক্তরাষ্ট্রকে অনায়াসেই হারিয়ে কোয়ার্টারের টিকিট কেটেছে ফন গালের দল। ফলে সেমির টিকিট পেতে তারাও ছাড় দেবে না দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ