1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

ইরানে সরকার বিরোধী বিক্ষোভে প্রথম মৃত্যুদণ্ড কার্যকর

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ২৩৪ 0 সংবাদ টি পড়েছেন
আন্তর্জাতিক ডেস্ক // ইরানে নারীর পোশাকের স্বাধীনতার দাবিতে বিক্ষোভ থেকে গ্রেপ্তার করা এক আন্দোলনকারীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করেছে।

দেশটির বার্তা সংস্থা তাসনিমের বরাত দিয়ে আল জাজিরা বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

ইরান ঘোষণা করে, দেশের চলমান বিক্ষোভ থেকে ঘটে যাওয়া অপরাধের জন্য দোষী সাব্যস্ত করা এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ওই ব্যক্তির নাম মোহসেন শেকারি, যার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

প্রতিবেদনে জানানো হয়, একটি বড়ো ছুরি দিয়ে একজন নিরাপত্তা কর্মকর্তাকে আক্রমণ করা এবং তেহরানের একটি রাস্তা বন্ধ করার অভিযোগে তাকে ‘আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ’ এই অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। ইরানের সর্বোচ্চ আদালত অভিযুক্তের আপিল প্রত্যাখ্যান করেছে।

সঠিকভাবে হিজাব না পরার অভিযোগে ইরানের নৈতিকতা পুলিশের হাতে গ্রেপ্তার কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যু হয় গত ১৬ সেপ্টেম্বর। সেদিন থেকেই প্রতিবাদ ছড়িয়ে পড়ে গোটা ইরানে।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীদের ভয় দেখানোর জন্য আন্দোলনে অংশ নেয়া ২১ জনকে মৃত্যুদণ্ডের শাস্তি দিতে চাইছে ইরান।

ইরানে চলতি বছর রেকর্ড পাঁচ শতাধিক মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস (আইএইচআর)।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ