1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

সরকারি স্কুলে ভর্তির লটারি ১২ ডিসেম্বর, বেসরকারিতে ১৩

  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ২৭১ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে। দেশের সরকারি স্কুলগুলোর ভর্তির লটারি আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর পরদিন আগামী ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বেসরকারি স্কুলের ভর্তির লটারি। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ২০২৩ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির লটারির আয়োজন করা হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর আগে ১০ ডিসেম্বর সরকারি স্কুলে ভর্তির লটারি করার তারিখ রেখেছিল। মহানগরী ও জেলার সদর উপজেলার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির লটারি আগের তারিখেই, অর্থাৎ ১৩ ডিসেম্বর বিকাল ৩টায় হবে।

স্কুলে ভর্তির এই আবেদন প্রক্রিয়া গত ১৬ নভেম্বর থেকে শুরু হয়েছে, আবেদন গ্রহণ চলবে মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত।

আবেদন প্রক্রিয়া শেষে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে। ভর্তির যাবতীয় কাজ শেষ করা হবে ২৮ ডিসেম্বরের মধ্যে।

এবারও বিদ্যালয় থেকে কোনো ভর্তি ফরম বিতরণ করা হচ্ছে না। সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে ভর্তির জন্য টেলিটকের ওয়েবসাইট থেকে (https://gsa.teletalk.com.bd) আবেদন করা যাচ্ছে। সেজন্য ১১০ টাকা আবেদন ফি দিতে হচ্ছে টেলিটক প্রি-পেইড নম্বর থেকে।

ভর্তিচ্ছুরা আবেদনের সময় সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় পছন্দ করতে পারছে। প্রথম শ্রেণিতে ভর্তির আবেদনের জন্য শিক্ষার্থীর বয়স ৬ বা তার বেশি হতে হবে।

শিক্ষক-কর্মচারীদের সন্তানরা অনলাইনে আবেদন ছাড়াই নির্ধারিত কোটায় অভিভাবকের বিদ্যালয়ে ভর্তি হতে পারবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ