1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

শিগগিরই গণসমাবেশের স্থান নিয়ে জটিলতা নিরসন হবে: রিজভী

  • প্রকাশিত : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ৩০৮ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // আগামী ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশ সফল করতে রাজধানীতে লিফলেট বিতরণ করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার রাজধানীর বেইলি রোড ও তৎসংলগ্ন এলাকায় লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এসময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শিগগিরই ঢাকা বিভাগীয় বিএনপির গণসমাবেশের স্থান নিয়ে জটিলতা নিরসন হবে।

রিজভী বলেন, আগামী ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নানা ধরনের তৎপরতা চালাচ্ছে। তারা আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করছে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, ঢাকা বিভাগের গণসমাবেশ হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ। যেভাবে দেশের ৯টি বিভাগে ইতোমধ্যে গণসমাবেশ হয়েছে। তেমনিভাবে ঢাকা বিভাগের গণসমাবেশ হবে। এটা তো জাতীয় সমাবেশ না। এখানে ঢাকা বিভাগের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা আসবেন। কিন্তু সরকার সেটাকে ব্যাহত করতে চাচ্ছে। এই কর্মসূচিতে হানা দেয়া হচ্ছে। এসব তো করে ফ্যাসিস্ট, কর্তৃত্ববাদী ও নাৎসী সরকার। আজকে সেটাই করছে আওয়ামী লীগ সরকার।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আজকে এসব চক্রান্ত ও গ্রেপ্তার করে বিএনপির কর্মসূচিতে জনতার ঢল থামানো যাবে না। আমরা যাদেরকে লিফলেট দিচ্ছি তারা বলছেন আমাদের সমাবেশে উপস্থিত থাকবেন। এই যে তাদের মনের আকুতি ও আকাঙ্ক্ষা সেটা কিন্তু সরকার বন্ধ করতে পারবে না। তিনি বলেন, ঢাকা বিভাগের গণসমাবেশ হলো আমাদের নিয়মিত কর্মসূচি ও আন্দোলনের অংশ। আমাদের আরও কর্মসূচি আসবে।

এসময় আরও উপস্থিত ছিলেন— বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, কেন্দ্রীয় নেতা কাজী আবুল বাশার, আ ক ম মোজাম্মেল হক, ওমর ফারুক সাফিন, আমিনুল ইসলাম, অ্যাডভোকেট আবেদ রাজা, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল, অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, ডা. জাহেদুল কবির, মেহবুব মাসুম শান্তসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ