1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

এইচএসসি পরীক্ষার্থীকে ডেকে নিয়ে খুন

  • প্রকাশিত : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ২৭২ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // রাজধানীর মধ্যবাড্ডা এলাকার ডিআইটি প্রজেক্টের ১৩ নম্বর রোডে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাতিল নামে এক এইচএসসি পরীক্ষার্থীকে হত্যার ঘটনা ঘটেছে।

রোববার সন্ধ্যায় টিভিতে বাংলাদেশ-ভারতের ক্রিকেট খেলা দেখছিলেন এইচএসসি পরীক্ষার্থী আশফাকুর রহমান চৌধুরী শাতিল (১৯)। এসময় তাকে বারবার ফোন করে বাইরে যেতে বলেন তার দুই বন্ধু রোকন ও রকি। দ্রুত খাবার খেয়ে বাসা থেকে বের হয়ে যায় শাতিল।

কিছুক্ষণ পর বাসায় খবর পৌঁছে শাতিলকে কে বা কারা ছুরিকাঘাত করেছে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের মা আফরোজা বেগম এ তথ্য জানান। তিনি বলেন, রোকনের সঙ্গে রকির পূর্ব-শত্রুতা ছিল। তাদের দুজনের শত্রুতার মধ্যে পড়ে আমার ছেলেটাকে খুন করলো। আমি এ হত্যাকাণ্ডের বিচার চাই।

নিহত শাতিল ঢাকার দোহারের জয়পাড়া চৌধুরীবাড়ি এলাকার মনিরুজ্জামান চৌধুরী সজলের ছেলে। তিনি পরিবারের সঙ্গে মেরুল বাড্ডার ১১ নম্বর রোডের ১৯ নম্বর বাড়িতে পরিবারের সঙ্গে থাকতেন। দুই ভাই-বোনের মধ্যে শাতিল বড়। শাতিল বিএম কলেজের শিক্ষার্থী ছিলেন।

এদিকে, এ ঘটনায় শোয়াইব (১৯) নামে আরেকজনও গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ