1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

বিয়ের আগে শারীরিক সম্পর্কে জড়ালেই কারাদণ্ড

  • প্রকাশিত : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ২৬৫ 0 সংবাদ টি পড়েছেন
অনলাইন ডেস্ক // বিয়ে না করে শারীরিক সম্পর্ক স্থাপন করলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড হবে। ইন্দোনেশিয়ার পার্লামেন্ট চলতি মাসে এমন একটি আইন পাস করতে যাচ্ছে। চলতি মাসেই দেশটির পার্লামেন্টে এই আইনটি পাস করতে পারে।

আইনটি পাস হলে, বিয়ের আগে শারীরিক সম্পর্কের অভিযোগে অভিযুক্তকে কয়েক বছর কারাদণ্ড দেওয়া হবে।

ইন্দোনেশিয়ার আইনপ্রণেতা বামবাং উরিয়ান্তো এই বিলটির খসড়ার সঙ্গে জড়িত ছিলেন। তিনি জানিয়েছেন, আগামী সপ্তাহেই বিলটি আইনে পরিণত হতে পারে। আইনটি পাস হলে দেশীয় নাগরিকদের পাশাপাশি বিদেশি নাগরিক যারা ইন্দোনেশিয়ায় এসে বিয়ের আগে শারীরিক সম্পর্কে লিপ্ত হবেন তাদেরও কারাদণ্ড দেওয়া হবে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, এই আইন পাস হলে দেশের পর্যটন এবং বিনিয়োগের ক্ষেত্রে ইন্দোনেশিয়ার ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করবে বলে উদ্বেগ প্রকাশ করেছে দেশটির ব্যবসায়ী সম্প্রদায়।

বিলটিতে বলা হয়েছে, এই বিষয়ে শাস্তি তখনই কার্যকর হবে যখন কোনো পক্ষ কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাবে কিংবা বিবাহিত কোনো ব্যক্তি যদি বিয়ের বাইরেও শারীরক সম্পর্কে লিপ্ত হয় এবং সে ক্ষেত্রে ভুক্তভোগী স্বামী বা স্ত্রী যদি কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান। এ ছাড়া কোনো অবিবাহিত নারী বা পুরুষের বাবা–মা তাদের সন্তানের বিষয়ে অভিযোগ করেন। এমন অভিযোগ প্রমাণিত হলে ৬ মাস বা তার বেশি কারাদণ্ড হতে পারে।

এ বিষয়ে ইন্দোনেশিয়ার এমপ্লয়ার্স অ্যাসোসিয়েশনের ডেপুটি চেয়ারপারসন শিন্তা উইদজাজা সুকামদানি বলেন, ‘ব্যবসার ক্ষেত্রে এই আইনের প্রয়োগ আইনি জটিলতা তৈরি করবে এবং বিনিয়োগকারীদের ইন্দোনেশিয়ায় বিনিয়োগের বিষয়ে পুনর্বিবেচনা করতে বাধ্য করবে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ