1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

আগামী নির্বাচনে খেলা হবে হাওয়া ভবনের বিরুদ্ধে: কাদের

  • প্রকাশিত : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ২৫৯ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আগামী নির্বাচনে খেলা হবে হাওয়া ভবনের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে। খেলা হবে লুটপাটের বিরুদ্ধে, খেলা হবে এই ডিসেম্বর বিজয়ের মাসে।’

আজ শনিবার দুপুরে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘তারেক রহমান লন্ডন থেকে হুংকার দিচ্ছেন রাজপথ দখলের। ১০ তারিখের অনেক আগেই পল্টনে তাঁবু টানাচ্ছে বিএনপি, হাড়ি-পাতিল আনছে। কোথায় পাচ্ছে এই টাকা। তাদের এই অর্থের উৎস খোঁজা হচ্ছে।’

ড. কামাল হোসেন বিএনপিকে সমাবেশের টাকা দিচ্ছে ইঙ্গিত করে তিনি বলেন, ‘ড. কামাল হোসেন ট্যাক্স ফাঁকি দিয়েছেন, অর্থপাচার করেছেন। বাংলাদেশের রাজনীতির রহস্যময় পুরুষ এই কামাল হোসেন। সবার অর্থের উৎস খোঁজা হচ্ছে।’

তিনি বলেন, রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ হচ্ছে, জনসমাগম নেই, মাঠ ফাঁকা। আর ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে জনতার ঢল। তিল ধারণের ঠাঁই নেই।

দীর্ঘ ৬ বছর পর ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি। বিশেষ অতিথি রয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য ড. আবদুর রাজ্জাক।

সম্মেলন উপলক্ষে শনিবার ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই নগরীর সার্কিট হাউস মাঠে জড়ো হন আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা। জেলার ১৩টি উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সম্মেলনস্থলে আসেন তারা। দুপুরের মধ্যেই সম্মেলনস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

সম্মেলন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা রোধে প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ