1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

শীতকালীন সবজিতে স্বস্তি ফিরেছে বাজারে

  • প্রকাশিত : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ৩০৭ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // বাজারে ক্রমশ বাড়ছে শীতকালীন সবজির সরবরাহ। ফলে স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে। সামনের দিনগুলোতে সবজির সরবরাহ আরও বাড়বে, এতে দাম আরও কমবে বলে আশা করছেন ক্রেতা-বিক্রেতা উভয়ই।

শুক্রবার (২ ডিসেম্বর) সকালে রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি পুরোনো আলু ২৮ টাকা, বেগুন ৫০ টাকা, পটল, ৫০, শসা ৮০-১০০ টাকা, শিম ৫০ টাকা, বরবটি ৮০ টাকা, ধনিয়াপাতা ১২০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, পেঁপে ৩০ টাকা, করলা ৫০-৬০ টাকা, উচ্ছে ৮০ টাকা, মূলা ৩০-৪০ টাকা, গাজর ৮০ টাকা, টমেটো ১০০-১২০ টাকা, ব্রকলি ৮০-১০০ টাকা ও পেঁয়াজ পাতা ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এছাড়া প্রতি পিস লাউ ৬০ টাকা, ফুলকপি ৩০ টাকা, বাঁধাকপি ৪০ টাকা করে এবং লালশাক প্রতি আঁটি ১০ টাকা করে বিক্রি হচ্ছে।

খুচরা বিক্রেতারা জানায়, পাইকারি বাজারের দামের ওপর তাদের নির্ভর করতে হয়। পাইকারি বাজারে কম দাম থাকলে তারা কমেই বিক্রি করেন সবজি। বর্তমানে বাজারে সবজির সরবরাহ পর্যাপ্ত থাকায় দাম কিছুটা কমেছে।

অন্যদিকে ক্রেতারা বলছেন, কিছুটা স্বস্তি মিললেও সবজির দাম আরও কমা উচিত। দেশে প্রচুর শীতকালীন সবজি চাষ হয়। এরপরও কেনো দাম আরও কমছে না, প্রশ্ন ক্রেতাদের।

এদিকে মাস তিনেক আগেও যে কাঁচামরিচ ৩০০ টাকা কেজিতে বিক্রি হয়েছিলো সেই মরিচের দাম এখন মাত্র ৩০ টাকা। রাজধানীর বাইরে দাম আরও কম। তাও আবার ডেকে ডেকে কাঁচা মরিচ বিক্রি করছেন বিক্রেতারা। যেখানে কয়েক মাস আগে মানুষ একশ গ্রাম মরিচ কিনতে পারত না সেখানে এখন দোকানিরাই জোর করে এক কেজি মরিচ দিয়ে দিচ্ছেন।

সবজির পাশাপাশি সপ্তাহের ব্যবধানে কমেছে ব্রয়লার মুরগী ও ডিমের দামও। প্রতি কেজি ব্রয়লার মুরগী বিক্রি হচ্ছে ১৫০-১৬০ টাকায়। ডিম বিক্রি হচ্ছে প্রতি ডজন ১২০-১৩০ টাকায়।

তবে বাজারে ফের উত্তাপ ছড়াচ্ছে চালের দাম। সপ্তাহের ব্যবধানে বেড়েছে মোটাসহ প্রায় সব চালের দাম। মোটা চাল ন্যূনতম কেজি প্রতি বেড়েছে ২ টাকা। আর মাঝারি ও চিকন চালের দাম বেড়েছে অন্তত ২-৫ টাকা। দোকানিদের দেয়া তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, বাজারে মোটা পাইজাম চাল বিক্রি হচ্ছে ৫৬-৬০ টাকা। মাঝারি মানের মিনিকেট ৭০-৭২ টাকা ও সরু নাজির চাল ৭৫-৮৫ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

এদিকে বাজারে গত এক মাসে তিন দফা বেড়ে আটার দাম প্রতি কেজি ৭৫ টাকায় ঠেকেছে। বাজারে দুই কেজি ওজনের প্যাকেটজাত আটা বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। খোলা আটা নিলে পাওয়া যাচ্ছে ৫-১০ টাকা কমে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ